বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

নির্বাচিত হওয়ার পর একসঙ্গে কাঞ্চন-জায়েদ

নাগরিক অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৬২ বার পঠিত

নির্বাচিত হওয়ার পর প্রথম একসঙ্গে কাঞ্চন-জায়েদ
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে দেশব্যাপী। নির্বাচন ঘিরে সিনেমাপ্রেমী মানুষ যে আগ্রহ সামাজিক যোগাযোগমাধ্যমে দেখিয়েছেন তা অভাবনীয়।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত ২৮ জানুয়ারি। এই নির্বাচনে ইলিয়াস কাঞ্চন-নিপুণ ও মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করে। এতে সভাপতি হিসেবে ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক হিসেবে জায়েদ খান জয়ী হন।

নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই এক প্যানেল অন্য প্যানেলের বিরুদ্ধে অভিযোগ ও পাল্টা অভিযোগের ঝড় তোলে। তারকারা একে অপরের বিরুদ্ধে মামলা করার হুমকি পর্যন্ত দিয়েছেন।

তবে এবার মনে হয় অভিযোগের বরফ গলছে। সেই ইঙ্গিত দিয়েছেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক জায়েদ খান।

অন্য প্যানেল থেকে জয়ী নবনির্বাচিত সভাপতি কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চনের সঙ্গে ফুলের তোড়া নিয়ে এক ফ্রেমে দাঁড়িয়েছেন তিনি।

ইলিয়াস কাঞ্চনের সঙ্গে জায়েদ খান একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে লেখেন, ‘নির্বাচিত হওয়ার পর প্রথম দুইজন একসাথে।

এ সম্পর্কে জায়েদ খান বলেন, ‘একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে আমরা একসঙ্গে হাজির হয়েছিলাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com