মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

মাওয়া মহাসড়‌কে দুই মোটরসাই‌কেল আ‌রোহী নিহত

নাগ‌রিক অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ৩২৯ বার পঠিত
প্রতিকী ছ‌বি

মুন্সীগঞ্জের সিরাজদিখান থানাধীন ইমামগঞ্জ ব্রিজ মাওয়া মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন আ‌রোহীর ম‌ধ্যে দুই তরুণ নিহত হয়েছেন। একজন হাসপাতা‌লে চি‌কিৎসাধীন র‌য়ে‌ছেন।

নিহতরা হলেন মো. ইয়ামিন (১৮) ও হাফিজুর রহমান আকাশ (১৯)। আহত তরুণ হলেন মো. রায়হান (২০)। তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসাধীন।হতাহতদের সবার বাড়ি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার ডাকাতিয়া পাড়ায়।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে দুজনকে মৃত ঘোষণা করেন।

নিহত হাফিজুরের ভাই জাকির হোসেন বলেন, ‘ওরা তিন বন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। সন্ধ্যা ছয়টার দিকে মাওয়া মহাসড়কের ইমামগঞ্জ ব্রিজ এলাকায় যাওয়া মাত্রই মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিনজন গুরুতর আহত হয়। পরে তাদের তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মে‌ডি‌কে‌লে নিয়ে আসলে দুজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com