শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

সি‌লে‌টে ৪ জ‌নের ইসলাম ধর্ম গ্রহন

নাগ‌রিক অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ৬৮৫ বার পঠিত

সিলেটের ওসমানীনগরে সনাতন ধর্ম ছেড়ে এক পরিবারের ৪ জন পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম ধর্মের আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা নি‌জের ইচ্ছায় সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

ইসলাম ধর্ম গ্রহণকারী চারজন  হলেন- উপজেলার তাজপুর ইউপির মাটিহানী লামাপাড়া গ্রামের গণেশ চন্দ্র মালাকারের ছেলে শ্রী নিতাই চন্দ্র মালাকার (বর্তমানে মোহাম্মদ আব্দুর রহমান), নিতাই চন্দ্র মালাকারের স্ত্রী রত্না রানী মালাকার (মোছা. রহিমা বেগম), নিতাই চন্দ্র মালাকারের ছেলে শিপন মালাকার (মোহাম্মদ আবুল বাশার) ও অমিল মালাকারের মেয়ে কানন মালাকার (মোছা. খাদিজা বেগম)।

তারা মহান ইসলাম ধর্মের আদর্শে অনুপ্রাণিত হয়ে গত ২৩ আগস্ট সিলেট নোটারি পাবলিকের মাধ্যমে আইনি সব প্রক্রিয়া সম্পন্ন করেন এবং পরে স্থানীয় তাজপুর কদতলায় মাওলানা কাজী রফিক আহমদের কাছে ইসলামী রীতি অনুযায়ী কালেমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

নিতাই চন্দ্র মালাকার (বর্তমান নাম মোহাম্মদ আব্দুর রহমান) বলেন, আমরা ইসলাম ধর্মের আদর্শের প্রতি অনুপ্রাণিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ইসলাম ধর্ম গ্রহণ করে নিজেদের সৌভাগ্যবান মনে করছি। বাকি জীবন যেন ঈমান ও আমলের সঙ্গে চলতে পারি সেজন্য সবার কাছে দোয়া চাই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com