বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

শ্রেষ্ঠ এক‌টি দোয়া- বড় পুরস্কার দি‌বেন আল্লাহ

নাগরিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ২৬১ বার পঠিত

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার উম্মতকে এমন একটি দোয়া শিখিয়েছেন, যে এ দোয়াটি পড়লে আল্লাহ তাআলা ৫টি স্বতন্ত্র পুরস্কার দান করবেন। এ স্বতন্ত্র পুরস্কারগুলো এত বড় যে, তার প্রতিটি পুরস্কারের জন্যই আলাদা আলাদা বড় আমল-ইবাদতের প্রয়োজন হয়।

যদি কেউ প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শেখানো এ দোয়াটি নিয়মিত ১০০ বার পাঠ করে তবে সে বড় বড় ৫টি স্বতন্ত্র পুরস্কার লাভ করবেন। দোয়াটি হলো-لَا اِلَهَ اِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيْكَ لَهُ لَهُ الْمُلْكَ وَ لَهُ الْحَمْدُ وَ هُوَ عَلَى كُلِّ شَيْئٍ قَدِيْرউচ্চারণ : ‘লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহু হামদ, ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদির।’ (বুখারি ও মুসলিম)

অর্থ : আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। তিনি একক, তার কোনো শরিক নেই। রাজত্বও তার। প্রশংসা শুধু তারই। তিনিই সব কিছুর সর্বশক্তিমান।

দোয়াটি পড়ার ৫ ফজিলত বা মর্যাদাএ দোয়াটি পাঠ করলে আল্লাহ যে ৫টি পুরস্কার দান করবেন তাহলো->> আল্লাহ তাআলা তাকে ১০ জন গোলাম বা ক্রীতদাসকে স্বাধীন করার কিংবা ১০ জন বন্দি মানুষকে মুক্ত করার সাওয়াব দান করবেন।>> আল্লাহ তাআলা তাকে ১০০ নেকি দান করবেন।>> আল্লাহ তাআলা তার ১০০ গোনাহ মাফ করবেন।>> ওই দিনের জন্য তাকে শয়তানের আক্রমণ থেকে নিরাপত্তা দান করবেন।>> ওই দিন আল্লাহর কাছে এ ব্যক্তি ব্যতীত অন্য কেউ বেশি আমল পাবে না। তবে যে ব্যক্তি এ দোয়াটি ১০০ বারের চেয়েও বেশি পাঠ করবে, তার কথা ভিন্ন।

হাদিসে পাকে এ দোয়াটি সকাল ও বিকাল ১০ বার করে পাঠ করার কথাও এসেছে। যে যত বেশি এ দোয়াটি পাঠ করবে, তার মর্যাদা তত বেশি।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে এ দোয়াটি বেশি বেশি পড়ার মাধ্যমে উল্লেখিত নেয়ামতগুলো লাভ করার তাওফিক দান করুন। আমিন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com