মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

চিত্রনায়িকা একাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিলেন আদালত

মাসুম মোল্লাঃ
  • আপডেট টাইম : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ৬৪৩ বার পঠিত

গৃহকর্মী নির্যাতন ও মাদক আইনে হওয়া দুই মামলায় চিত্রনায়িকা একাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রবিবার বিকালে তাকে মহানগর হাকিম আদালতে হাজির করে দুই মামলার সুষ্ঠু তদন্তের জন্য তিন দিন করে ছয় দিন রিমান্ডের আবেদন করে মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানায় এসআই মো. ফয়সাল।অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।

কিন্তু মামলার উভয়পক্ষের শুনানি শেষে রিমান্ড আবেদন নামঞ্জুর করে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম চিত্রনায়িকা একাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা এ তথ্য নিশ্চিত করেছে। শনিবার মধ্যরাতে গৃহকর্মী নির্যাতন ও মাদক আইনে হাতিরঝিল থানায় দুটি মামলা দায়ের হয় এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা একার বিরুদ্ধে।

প্রথম মামলার বাদী গৃহকর্মী হাজেরা বেগম, যাকে নির্যাতনের দায়ে অভিনেত্রীকে আটক করা হয়। মাদক মামলাটির বাদী হাতিরঝিল থানা পুলিশ। এর আগে ৩৫ বছর বয়সী গৃহকর্মী হাজেরা বেগমের অভিযোগের ভিত্তিতে শনিবার সন্ধ্যা ৭টার দিকে নায়িকা একাকে তার রামপুরার বন্ধু নিবাস বাসা থেকে আটক করে হাতিরঝিল থানা পুলিশ। এসময় সেখান থেকে অর্ধেক বোতল মদ, পাঁচ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাও জব্দ করে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com