মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

বরফ শীতল জল — জ‌লিল সরকার

নাগ‌রিক বি‌নোদন ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ৮৭ বার পঠিত

চোখের পাতা স্পর্শ করো-

কত নদী সাগরের জল জমে আছে এই চোখে,
তুমি সাঁতার কেটে দেখো পৃথিবীর সবটুকু রূপ মিশে গেছে সমুদ্রের জলে;
ঠোঁটের গভীরতা স্পর্শ করো-
হ্যা, আরো কাছে, আরো উত্তাল শ্রাবণ মেঘের দিনে
ভিজে যাওয়া শঙ্খচিলের ডানায়; কিছু পেলে কী খুঁজে?
শরতের আকাশ যেমন স্বচ্ছ, তেমনি কিছু…
– না।
– না, কেন অতসী?
-বৃষ্টির জলে ধোয়ে গেছে মন
– কেন? মুছে ফেলো সবটুকু বিতৃষ্ণার জল।
এসো আমরা সমুদ্র হই, পৃথিবীর মানচিত্রে লেখা রবে আমাদের গাঢ় সবুজ অরণ্য।
-যে রাত পুড়ে গেছে একদিন তাকে তুমি কেন মিছে ডাকো।
– না,না, না… আমি মানিনা পৃথিবীর নিয়ম। ভুলে যাও তুমি। আবার আকাশে চাঁদ ওঠবে, ভোরের স্নিগ্ধ রূপে ভরে ওঠবে আমাদের প্রিয় সবুজ।
– যে অতসী একদিন মরে গেছে হিংস্রতার করাল গ্রাসে
যে অতসী সমাজ সংসারে পঁচে গলে গেছে,
তাকে নিয়ে মিছে ঘর বেঁধোনা।
– আমি সমাজ মানিনা, আমি দেশ জাতি, ধর্ম মানিনা..
যে সমাজ মানুষের সম্ভ্রম ফিরিয়ে দিতে পারেনা, যে দেশে ধর্ষণের বিচার হয়না,
আমি মানিনা এসবের কিছুই…
স্পর্শ করো বুকের গভীরে, এ বুক শুধুই তোমার পৃথিবী, তোমার সেই প্রিয় সবুজ উদ্যান
উত্তাল নদী, নদীর বুকে ভেসে বেড়ায় অসংখ্য নৌকো।

– না, আমি অরণ্য চাইনা, নদী, আকাশ, সমুদ্র এসবের কিছুই চাইনা!
– বেশ, তাহলে কী চাও তুমি?
-যা চাই, দেবে বলো, ফিরিয়ে দাও আমার সম্ভ্রম, ফিরিয়ে দিতে পারো আমার স্বাধীনতা।
না, পারিনা। এক আকাশ বৃষ্টি ছুঁয়ে দাও
ভিজে যাও ধূসর মৃত্তিকার মতো, মৃত্তিকার ঘ্রাণ ছুঁয়ে ওঠে দাঁড়াও দেখবে পৃথিবী এখনো অনেক শুভ্রতায় বুক ছুঁয়ে আছে।
– বেশ। এসো, তাহলে আমরা বৃষ্ট হই, মৃত্তিকার বুকে মিশে হই বরফ শীতল জল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com