বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

রাজধানীতে কাউন্সিলরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

মাসুম মোল্লা:
  • আপডেট টাইম : সোমবার, ১৪ জুন, ২০২১
  • ৫২২ বার পঠিত
প্রতিকী ছ‌বি

যুবলীগ নেতা ও উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম মানিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন এক নারী। এ বিষয়ে ইতোমধ্যে উত্তর সিটি মেয়রের কাছে সোমবার লিখিতভাবে অভিযোগ করেন ওই নারী। ভুক্তভোগী নারী জানান, স্বামীর কাছে নির্যাতনের শিকার হয়ে ওয়ার্ড কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম মানিকের কাছে সালিশ নিয়ে যান তিনি। পরবর্তীতে কৌশলে তার সংসার ভাঙ্গেন কাউন্সিলর মানিক। এরপর তাকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দেন ওই কাউন্সিলর। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় পরবর্তীতে বিয়ের আশ^াস দেন। ধীরে ধীরে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে।
এরপর একপর্যায়ে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক তৈরি হয়।

একসময় বিয়ের জন্য চাপ সৃষ্টি করলে ভুক্তভোগী নারীর সঙ্গে সকল প্রকার যোগাযোগ বন্ধ করে দেন কাউন্সিলর মানিক। পরবর্তীতে দিশেহারা হয়ে বিচারের জন্য প্রভাবশালী নেতাদের দারস্ত হন ওই নারী।
প্রভাবশালী হওয়ায় কাউন্সিলর মানিকের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে কেউ সারা দেয়নি বলে অভিযোগ করেন ওই নারী। ভুক্তভোগী নারী জানান, ওই ঘটনার পর থেকে তার স্বামী ও স্বজনদের কাছ থেকে বিতাড়িত হয়ে অন্যদের দেয়া আর্থিক সাহায্যে জীবনযাপন করছেন। কাউন্সিলর মানিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার প্রস্ততি নিচ্ছেন বলে জানান ওই ভুক্তভোগী নারী।

অভিযোগের বিষয় অস্বীকার করে কাউন্সিলর মানিক বলেন, নির্বাচনের আগে তার প্রতিপক্ষ ওই নারীকে দিয়ে অপপ্রচার চালিয়েছিল। সে অন্যের প্ররোচনায় এসব করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com