মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

যে কারণে গায়ে আগুন দিলেন সেই সংবাদ উপস্থাপিকা

নাগরিক অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : সোমবার, ৭ জুন, ২০২১
  • ৪৯০ বার পঠিত

রাজধানীর মিরপুরে মাহমুদা সিহাবুম মুবিন মৌ (৩০) নামের এক নারী নিজের শরীরে আগুন ধরিয়ে দিয়েছেন।

স্বামী একাধিক বিয়ে করায় ক্ষোভে তিনি নিজের আগুন দেন বলে জানা গেছে। তার স্বামীও একটি বেসরকারি চ্যানেলে কাজ করেন।

রোরবার রাত ৮টার দিকে পূর্ব কাজীপাড়ায় ৪৮১ নম্বর বাসার সামনে এ ঘটনা ঘটে।

একটি সূত্র জানায়, স্বামী একাধিক বিয়ে করায় ক্ষোভে ওই নারী নিজের আগুন দিয়েছেন। তার শরীর পুড়ে গেছে। তাকে রাতেই শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

অগ্নিদগ্ধ মৌয়ের স্বামীর নাম ইরফান হাইউম। তিনিও একটি বেসরকারি টেলিভিশনে চাকরি করেন বলে জানা গেছে।

মিরপুর থানার ওসি মোস্তাজিজুর রহমান  বলেন, স্বামী-স্ত্রী দুজনেই সাংবাদিক। মেয়েটি আগে একটি বেসরকারি টিভি চ্যানেলে সংবাদ পাঠ করতেন। তার স্বামীও টিভি চ্যানেলে কাজ করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, রোববার রাতে হাইউম নামের এক ব্যক্তি মৌকে দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করেন।

ভর্তির সময় হাইউম তিনি নিজেকে ওই নারীর স্বামী বলে পরিচয় দেন। তবে কিভাবে মাহমুদা দগ্ধ হয়েছেন তা বলেননি তিনি।

মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে বলেন, মৌয়ের শরীরের ৪৬ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশংকাজনক। তাকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে রাখা হয়েছে।

এদিকে খবর পেয়ে মৌয়ের স্বজনরা হাসপাতালে ছুটে আসেন। তার মা সালমা বেগম বলেন, গত বিশ দিন ধরে মেয়ের কোনো খোঁজ পাইনি। রাতে তার দগ্ধ হওয়ার সংবাদ পাই।

মৌয়ের মামা শামীম  বলেন, খবর শুনে হাসপাতালে যাই। রাতে মৌয়ের মা মিরপুর থানায় গেলে ওসি জানান, সে নিজেই নিজের শরীরে আগুন দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com