বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা

নাগরিক অনলাইন ডেস্কঃঢাকা
  • আপডেট টাইম : সোমবার, ৭ জুন, ২০২১
  • ৪১৭ বার পঠিত

রাজধানীর মিরপুরের কাজীপাড়া এলাকায় মৌ (৩২) নামের এক গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। অগ্নিদগ্ধ মৌকে রোববার রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া চিকিৎসকদের বরাত দিয়ে নাগরিক খবর কে  বলেন, ওই গৃহবধূর শরীরের ৪৬ ভাগ পুড়ে গেছে।

মৌয়ের নিকটাত্মীয় শামীম নাগরিকখবর কে বলেন, রাত ১০টার দিকে অগ্নিদগ্ধ মৌকে হাসপাতালে আনা হয়েছে। তবে কারা মৌয়ের শরীরে আগুন দিয়েছে, সে ব্যাপারে কিছু জানাতে পারেননি তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কাফরুল থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) অপু রায়হান নাগরিক খবর কে  বলেন, মৌ নামের এক গৃহবধূর শরীরে আগুন ধরিয়ে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। পুরো ঘটনা তদন্ত করা হচ্ছে।
অবশ্য এ ঘটনার তদন্তভার পাওয়া কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) ইমদাদুল ইসলাম নাগরিক খবর কে  বলেন, কে কীভাবে মৌয়ের শরীরে আগুন লাগিয়েছে, সেটি এখনো জানা সম্ভব হয়নি। পুরো ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com