মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

টাইগার-দিশার গাড়ি আটক করলো মুম্বাই পুলিশ!

নাগ‌রিক খবর বি‌নোদন ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ৪০৩ বার পঠিত

করোনা

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভারতের বিভিন্ন রাজ্যে লকডাউন  কথা ঘোষণা করেছেন সেই সকল রাজ্যের সরকার। মুম্বাইতেও চলছে লকডাউন। রাস্তায় চলছে কড়া নজরদারি। এর মাঝেই মুম্বাইতে লকডাউন  বিধি নিষেধ অমান্য করে পুলিশের জিজ্ঞাসার মুখে পড়লেন বলিউডের দুই জনপ্রিয় তারকা দিশা পাটানি ও টাইগার শ্রফ।

মঙ্গলবার (১ মে) লকডাউন অমান্য করে গাড়ি চালানোর জন্য মুম্বাইয়ের ব্যান্ডস্টান্ড এলাকা থেকে আটক করা হল দিশা পাটানি ও টাইগার শ্রফকে। আটক করা হল তাদের গাড়িও। লকডাউনের মধ্যে গাড়ি নিয়ে ঘুরতে বের হওয়াতেই দিশা এবং টাইগারের গাড়ি আটকানো হয় বলে প্রাথমিক অনুমান। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত টাইগার শ্রফ বা দিশা পাটানিকে কোনও মন্তব্য করতে দেখা যায়নি।

সূত্রের খবর, জিম থেকে ফিরছিলেন দিশা ও টাইগার। গাড়ির সামনে চালকের পাশের আসনে বসে ছিলেন দিশা। আর টাইগার ছিল গাড়ির পিছনে। সেখান থেকে ফেরার পথে ব্যান্ডস্টান্ডে ড্রাইভিংয়ের মজা নিচ্ছিলেন এই তারকা জুটি। আর তখনই মুম্বাই পুলিশের পক্ষ থেকে থামানো হয় তাদের গাড়ি। তবে পরে আধার কার্ড দেখানোর পর তাদের গাড়ি ছেড়ে দেওয়া হয় বলেই জানা গিয়েছে।

উল্লেখ্য বেশ কিছুদিন ধরেই সম্পর্কে আছেন টাইগার ও দিশা। যদিও নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেন না তারা। নিজেদের ‘ভালো বন্ধু’ হিসেবেই দাবি করে এসেছেন বরাবর। চলতি বছর মার্চ মাসে টাইগারের জন্মদিনেও অভিনেতার পরিবারের সঙ্গে দেখা গিয়েছিল দিশাকে। প্রাইভেট ডিনারে টাইগারের মা ও বোন কৃষ্ণা শ্রফ ও আয়েশা শ্রফের সঙ্গে যোগ দিয়েছিলেন প্রেমিকা দিশাও।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com