মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

টিম খোরশেদ এর ফ্রী অক্সিজেন সার্পোটের সংখ্যা ৪০০ ছাড়ালো

মাসুম মোল্লা
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ৫১৫ বার পঠিত

মানবিক সংগঠন টিম খোরশেদ কর্তৃক করোনা আক্রান্ত রোগীদের দেয়া ফ্রী অক্সিজেন সার্পোটের সংখ্যা ৪০০ পূর্ণ হয়েছে।

১লা জুন মঙ্গলবারই গত  ১ বছরে মোট ৪০০ অক্সিজেন সাপোর্ট  পূর্ণ হলো।

উল্লেখ্য যে, দেশে করোনা সংক্রমন শুরু হওয়ার পরে ২০২০ সালের মার্চ থেকে স্যানিটাইজার তৈরী ও বিতরণ, করোনা আক্রান্ত মৃতদেহ দাফন ও সৎকার, লকডাউনে থাকা দরিদ্র জনগোষ্ঠীকে খাদ্য সহায়তার পাশাপাশি ২০২০ সালের ১লা জুন থেকে করোনা আক্রান্ত রোগীদের ফ্রী অক্সিজেন সার্পোট দেয়া শুরু করে। সামর্থ্যবান ব্যাক্তি ও সংগঠনের সহায়তায় এখন টিম খোরশেদ এর ২২ টি অক্সিজেন সিলিন্ডার ও একটি অক্সিজেন কনসেনটেটর রয়েছে।

এছাড়াও ০৯ই মার্চ ২০২০ থেকে শুরু করে বর্তমানেও প্রায় দেড় বছর ধরে টিম খোরশেদ বিরামহীন ভাবে ফ্রী দাফন সৎকার, ফ্রী প্লাজমা ডোনেশন, ফ্রী অক্সিজেন সার্পোট ও ফ্রী এম্বুলেন্স সার্পোট, করোনা হাসপাতালে ভলেন্টারী সার্ভিস  চালু রেখেছে।

এ বিষয়ে টিম লিডার কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, যত বিপদ আপদ আসুক না কেন, যতই ষড়যন্ত্রই হোক না কেন, টিম খোরশেদ বাংলাদেশ করোনা মুক্ত না হওয়া পর্যন্ত সকল কার্যক্রম অব্যাহত রাখবে ইনশাআল্লাহ। তিনি আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে শোকরিয়া আদায় ও  টিমের সকল মেম্বারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com