বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

দুজনে সমঝোতার মাধ্যমে আলাদা হয়েছি -অপু

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ মে, ২০২১
  • ৫৭৬ বার পঠিত

চিত্রনায়িকা মাহি ফেসবুকে তার সংসার ভাঙ্গার খবর দিয়েছেন। তবে এ ব্যাপারে আগে থেকে তার স্বামী পারভেজ আহমেদ অপু কিছু জানতেন না। তিনি ফেসবুক থেকে বিষয়টি জানতে পারেন। মাহির সাথে আলাপ করে তিনি তার বক্তব্য জানাবেন বলে বলেছিলেন।

our show room

তিনি তার বক্তব্য দিয়েছেন। বলেছেন, আমাদের মধ্যে সবকিছুই ঠিক ছিল। তবে কোনো একটা জায়গায় আমাদের মিল ছিল না। সম্পর্কটাকে কোনোভাবে ঠিক রাখা যায় কিনা সেজন্য দুজনেই অনেক চেষ্টা করেছি। চেষ্টা সত্তে¡ও সম্পর্কটা এগিয়ে নেয়া যাচ্ছিল না। তাই দুজনে বোঝাপড়ার মাধ্যমে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। অপু বলেন, মাহির প্রতি আমার কোনো অভিযোগ নেই। তার কোনো দোষ নেই। তারপরও আমরা একসঙ্গে থাকতে পারছি না। শিঘ্রই কাগজে কলমের বিচ্ছেদের প্রক্রিয়া শুরু করব। সবার কাছে অনুরোধ, এ নিয়ে কোনো ধরনের নেতিবাচক সংবাদ যাতে না ছড়ানো হয়। কারণ, এর সাথে দুটি পরিবার জড়িত। দুই পরিবারের সম্মানের জায়গাটা আপনারা দেখবেন। উল্লেখ্য, ২৩ মে রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক স্ট্যাটাসে বিচ্ছেদের সিদ্ধান্তের ঘোষণা দেন মাহি। অপুর সঙ্গে ২০১৬ সালের ২৪ মে বিয়ে হয় মাহির। অবশেষে পাঁচ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন এই নায়িকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com