বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

নারায়নগ‌ঞ্জে জগৎবন্ধু মিষ্টান্ন ভান্ডারকে ৫০ হাজার টাকা জরিমানা

মাসুম মোল্লা- নারায়নগঞ্জ :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
  • ৫৭৯ বার পঠিত

নারায়ণগঞ্জ শহরের উকিলপাড়ায় জগৎবন্ধু মিষ্টান্ন ভান্ডারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ এ জরিমানা করেন। এছাড়া দিগুবাজারের একটি মাংসের দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানের নেতৃত্ব দিয়েছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জের সহাকারী পরিচালক মো: সেলিমুজ্জামান। এ সময় বাজার কর্মকর্তা, ক্যাব এর প্রতিনিধি ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

সেলিমুজ্জামান নাগরিক খবরকে জানান বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় কর্তৃক অর্পিত ক্ষমতাবলে  উকিলপাড়া এলাকায় আবস্থিত জগৎবন্ধু মিষ্টান্ন ভান্ডারকে অপরিস্কার অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরী, বিএসটিআই এর অনুমোদন ছাড়া দধি ও ঘি তৈরী এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮  ধারায় ২০ হাজার টাকা ও ৪৩ ধারায় ৩০ হাজার টাকা মোট ৫০ হাজার টাকা  এবং দ্বীগুবাবুর বাজারে খাসির মাংস বলে বকরির মাংস বিক্রয়ের অপরাধে ৪৪ ধারায় ৫ হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে । 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com