মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

তুমি যত বড় তারকা হও না কেন আমি তোমাকেই বিয়ে করব

নাগরিক অনলাইন বি‌নোদন ডেস্কঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ মার্চ, ২০২১
  • ৪৬৮ বার পঠিত
mimim

প্রিয় অভিনেত্রীর জন্য ভক্ত-অনুরাগীদের উন্মাদনা অনেকেই দেখছেন। কিন্তু তাই বলে প্রকাশ্যে বিয়ের প্রস্তাব! অবাক লাগলেও এমনটাই ঘটেছে। এক অনুরাগী সরাসরি বিয়ে করার প্রস্তাব দিয়ে বসলেন কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তীকে। বললেন, ‘তুমি যত বড় তারকাই হও না কেন, আমি তোমাকেই বিয়ে করব।

বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলের কিউ এন্ড সেশনে অনুরাগীদের সাথে সরাসরি প্রশ্নোত্তর পর্ব শুরু করেন মিমি। সেখানেই অনেকে অভিনেত্রী ও তৃণমূলের তারকা সাংসদের উদ্দেশে নানা প্রশ্ন ছুঁড়ে দেন।অনুরাগীদের সাথে যোগসূত্র বজায় রাখার জন্য এর আগেও বেশ কয়েকবার তাকে এমন মজার পন্থা অবলম্বন করতে দেখা গিয়েছে। অনেকে তারকাই করে থাকেন এমনটা। সাংসদ-অভিনেত্রী কিন্তু প্রশ্নোত্তর পর্বের প্রতিশ্রুতি দিয়েই ক্ষান্ত থাকেন না। বরং সময় নিয়ে যথাসম্ভব সকলের সব প্রশ্নের উত্তর দেওয়ারও চেষ্টা করেন। এবারো তার ভিন্নটা হয়নি। এক এক করে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতেই সকলের প্রশ্নের উত্তর দিয়ে পোস্ট করছিলেন মিমি। আর সেখানেই এক ভক্ত কোনো প্রশ্ন নয়, সরাসরি বিয়ের প্রস্তাব দিয়ে বসলেন টলিউড তারকাকে।

তবে মিমি কিন্তু অনুরাগীদের এমন প্রস্তাবে বিন্দুমাত্র বিচলিত হননি। বরং, কোনো মন্তব্য না করলেও খানিক সূচারুভাবেই এই প্রশ্নের উত্তর দিলেন। মুঝসে শাদি করোগি সিনেমার টাইটেল ট্রেক জুড়ে দেন ওই স্টোরির সাথে। ব্যাস, অভিনেত্রীর এমন রসিকতা দেখেই মজে ওঠেন নেট জনতা। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com