রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

ভালাবাসা — রুবা‌য়েত হো‌সেন

নাগরিক অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
  • ৪২১ বার পঠিত

ভালোবাসা

অনেক দিন হলো কালো পাহাড়ে যাই না
সকালে দুধ পান করলে বিকালে পান করি বিষ।
এইটুকু সময়ের মধ্যে প্রেমিকার সাথে সংলাপ করি বিচ্ছেদের।

রাষ্ট্র ও সমাজের পাশাপাশি
ইদানিং প্রেমিকাও আমাকে ঘৃণা করতে শুরু করছে।
হুটহাট সত্য বলার জন্য।
বলি তাঁর দ্বিতীয় প্রেমিকের কথা।

নারীর ভিতরে প্রবেশ করতে পারি না।
আমার প্রেমিকাকে দ্যাখেছি
তাঁর বুক ও ঠোঁটে ঘুমায় সৌন্দর্য
আর মস্তিষ্কে ঘুমায় অবহেলা।

আমাকে কাঁদতে হবে-তাঁকে ভালোবাসার জন্য।
আমাকে অভিশাপ বহন করতে হবে-তাঁকে ভালোবাসার জন্য।
আমাকে মরতে হবে-তাঁকে ভালোবাসার জন্য।

আমি জানি ভালোবাসা ইহুদি বাহিনী থেকেও ভয়ানক
সে আমাকে হত্যা করবে
রাস্তায় পড়ে থাকবে কাটা হাত
পা পড়ে থাকবে কুকুরের সামনে
দেহর উপর ভর করে নদী পার হবে আহত মাছ।
কাটা মাথা নিয়ে সবাই কাড়াকাড়ি করবে
জড়িয়ে ধরে একটু কাঁদার জন্য।

শুধু কাঁদবে না প্রেমিকা
সে আপসোস করতে থাকবে আমার মৃত্যুতে
আমার আরো কিছু অবহেলা, আরো কিছু অপমান প্রাপ্ত ছিলো তাঁর কাছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com