শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

করোনায় আক্রান্ত ঋতুপর্ণা যা বললেন

নাগরিক অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বুধবার, ১৭ মার্চ, ২০২১
  • ৩৬২ বার পঠিত
korana

ভারতীয় বাংলা ছবির জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত করোনায় আক্রান্ত হয়েছেন। সিঙ্গাপুর থেকে তিনি টুইটারে করোনায় আক্রান্ত হওয়ার খবরটি জানান। গত সোমবার রাতে দেওয়া পোস্টে তিনি করোনায় আক্রান্ত হওয়ার খবরটি জানান। আজ বুধবার বিকেলে  কথা হয় ভারতের বাংলা ছবির এই অভিনেত্রীর সঙ্গে। তিনি জানালেন, চিন্তার কোনো কারণ নেই। আমি এখন মোটামুটি ভালো আছি। সিঙ্গাপুরে আছি। চিকিৎসকের কাছ থেকে সিগন্যাল পেলে তবেই কলকাতায় ফিরব। তবে কবে কখন তিনি করোনায় আক্রান্ত হয়েছেন, সে ব্যাপারে কিছুই জানাননি।

মার্চে উত্তম কুমারের বায়োপিক ‘অচেনা উত্তম’–এর শুটিং শুরু হওয়ার কথা। এতে সুচিত্রা সেনের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে। কিন্তু করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে আপাতত এই ছবির শুটিং থেকে বিরতি নিতে হচ্ছে তাঁকে।

ঋতুপর্ণা সেনগুপ্ত  বলেন, ‘আমি করোনায় আক্রান্ত হলেও সে রকম কোনো উপসর্গ নেই। চিকিৎসকের পরামর্শ মেনে চলছি, যা যা নিয়ম, তাই মানছি। সিঙ্গাপুরে আমি হোম কোয়ারেন্টিনে আছি। তবে সবাই জানাতে চাই, করোনার সংক্রমণ আবার বাড়তে শুরু করেছে। আপনারা সবাই সাবধানে থাকবেন। আমার পরিবারের সবাই সুস্থ আছে। এই সময়টায় সবাই আমার জন্য প্রার্থনা করবেন, শুভেচ্ছায় রাখবেন।

গত বছর লকডাউনের আগে স্বামী সঞ্জয় চট্টোপাধ্যায়ের কর্মস্থল সিঙ্গাপুর যান সপরিবার। এরপর লকডাউন শুরু হলে তিনি আটকা পড়েন সেখানে। কয়েক মাস আগেই কলকাতায় এসে কাজে ফেরেন। ফিরেই ‘সল্ট’ ছবির শুটিংয়ে অংশ নেন। ছবির শুটিংয়ে উত্তরাখন্ডেও যান তিনি। এরপর গত মাসে রঞ্জন ঘোষের নতুন ছবি ‘মহিষাসুর মর্দিনী’তে কাজ শুরু করেন। এই ছবিতে তাঁর সহশিল্পীরা হলেন শাশ্বত চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়। এই ছবির মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় ঋতুপর্ণা সেনগুপ্ত, শাশ্বত চট্টোপাধ্যায় ও পরমব্রত চট্টোপাধ্যায়কে দেখা যাবে। এই ছবির গল্প নারীর ক্ষমতায়ন নিয়ে আবর্তিত হয়েছে। এই ছবির শুটিং করে ৭ মার্চ ফিরে যান সিঙ্গাপুরে। সেখানে ফিরে গিয়ে কোয়ারেন্টিনেও ছিলেন তিনি। এর মধ্যে জানতে পারেন তিনি কোভিড ১৯ পজিটিভ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com