বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ইউটিউবের অনেক গান দর্শকের কাছে পৌঁছে না-সালমা

নাগরিক অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ মার্চ, ২০২১
  • ৪১০ বার পঠিত

সঙ্গীতশিল্পী সালমা সম্প্রতি ৭০টির মতো গানে কণ্ঠ দিয়েছেন। গানগুলোর বেশির ভাগই নতুন চ্যানেলে মুক্তি পাবে। সাম্প্রতিক সময়ে এত গান আর কেউ গায়নি। এতো বেশি গান গাওয়ার উদ্দেশ সালমা তার ক্যারিয়ারে পাঁচ হাজার গান করতে চান। সম্প্রতি তার গাওয়া গানগুলো তার ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে। তবে এসব গানের প্রচারণা নিয়ে তিনি হতাশ। সালমা বলেন, আগের তুলনায় এ সময়ের গানের প্রচারমাধ্যম ব্যতিক্রম। বেশির ভাগ গান শুধু ইউটিউবের মধ্যে সীমাবদ্ধ। তবে বেশির ভাগ ইউটিউবের গান দর্শকপ্রিয়তা পাচ্ছে না। এখানে যেগুলো আলাদা করে টাকা খরচ করে প্রচার চালানো হয়, সেগুলোই শুধু দর্শকের কাছে পৌঁছাচ্ছে। যেসব চ্যানেলের সাবস্ক্রাইবার বেশি, সেসব গানের ভিউ বেশি সেগুলোই শ্রোতাদের কাছে পৌঁছে। বাকি গানগুলোর কথা তারা জানেই না। এভাবে অনেক ভালো গান দর্শক শোনার সুযোগ পাচ্ছেন না। তিনি বলেন, দিন দিন ইউটিউব চ্যানেলের ওপর আমরা নির্ভর হয়ে যাচ্ছি। গান মুক্তির মাধ্যম হয়ে গেছে ইউটিউব। এখানে কেবল প্রতিষ্ঠিত চ্যানেলগুলো ভিউ পাচ্ছে। সেগুলোর সঙ্গে আমাকে সবচেয়ে বেশি প্রতিযোগিতা করতে হচ্ছে। আমি ৮০ ভাগ গানই নতুন চ্যানেলের জন্য গাইছি। অনেক নতুন ইউটিউব চ্যানেল চালুই হচ্ছে আমার গান দিয়ে। সেসব চ্যানেলের মালিকেরা এক গানে ৫ বা ১০ হাজার সাবস্ক্রাইবার পেলেই খুশি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com