মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

প্রত্যাবর্তন–রুবায়েত হোসেন।

নাগরিক ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ মার্চ, ২০২১
  • ৫০৪ বার পঠিত

আমি মরে গেলে ঘরের দরজাটা খুলে রেখো।
যদি আবার ফিরে আসি এ পৃথিবীতে!

শোবার ঘরের আয়নাটা পরিষ্কার করে রেখো,
যদি হঠাৎ ফিরে এসে আমার নিজেকে দেখতে ইচ্ছে হয় খুব।

আমি মরে গেলে আমার ফেভারিট পারফিউম ফুরিয়ে ফেলো না যেন।যদি ফিরে আসি-
শার্টে পারফিউম মেখে তোমাকে নিয়ে ঘুরে বেড়াবো এ প্রিয় শহর কুমিল্লায়।

রাতে ডাইনিং টেবিলে সাদা-ভাত আর ডাল সাজিয়ে রেখো।
যদি ফিরে আসি মাঝরাতে অনেক ক্ষুধা নিয়ে!
তুমি বোকার মত বলো না যেন- এই রে,
আসবে বলো নি তো! কিছুই যে রান্না নেই।একটা ডিম ভেজে দিচ্ছি,জাস্ট ফাইভ মিনিটস।

আমি মরে গেলে আমার এপিটাফে লিখে রেখো-
‘আমি আবার ফিরে আসবো!’
যদি ফিরে আসি… এই এপিটাফ দেখে খুব হাসবো।
দৌড়ে ঘরে ফিরে গিয়ে তোমাকে বলবো-
পাগলী,এই যে দেখো আমি ফিরে এসেছি।

আমি চলে যাচ্ছি….
তোমার জন্য এ জন্মে আমার কাঁদা হয় নি একটুও।
যদি ফিরে আসি-তোমাকে জড়িয়ে সাত জনম ধরে কাঁদবো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com