মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

দী‌ঘির বিরু‌দ্ধে কো‌টি ঠাকার মানহা‌নির মামলা

নাগ‌রিক বি‌নোদন ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১০ মার্চ, ২০২১
  • ৪৯১ বার পঠিত

তুমি আছো তুমি নেই’  সিনেমাটিকে কেন্দ্র করে অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির ওপর অভিমান করেছেন পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। অভিমানে দীঘির বিরুদ্ধে মামলার হুমকিও দিয়েছিলেন তিনি। কিন্তু সেটি আর হুমকিতে সীমাবদ্ধ নেই। কথামতো কাজ করেছেন ঝন্টু।

বুধবার (১০ মার্চ) দুপুরে দীঘির বিরুদ্ধে আদালতে মানহানি মামলা করেছেন এ প্রবীণ নির্মাতা। নাগ‌রিক খবর‌কে মোবাইল ফোনে বিষয়টি জানিয়েছেন তিনি। নির্মাতা ঝন্টু বলেন, ‘দীঘি, তার বাবা এবং মামাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন ব‌লে জানান।
কত টাকার মানহানি মামলা করেছেন? এমন প্রশ্নের উত্তরে এ নির্মাতা বলেন, ‘আমার সম্মান ১০ কোটি টাকার। পৃথিবীতে সিনেমার গল্প সবচেয়ে বেশি আমি লিখেছি। এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বেশি চলচ্চিত্র আমি বানিয়েছি। আমার তো ১০ কোটিও কম। আমি এক কোটি টাকার মানহানি মামলা করেছি। আমার সম্মান তার (দীঘি) থেকে অনেক বেশি।
ঝন্টু আরো বলেন, ‘নায়িকাই বলেছে ছবিটি চলবে না। মানুষ যাবে কেন? এত বড় সাহস! মুক্তির আগে চলবে না বললে তো সে পরিচালক এবং প্রযোজকদের জন্য হুমকি। এটা কালচার হয়ে যাবে। অন্য নায়ক-নায়িকারাও বলবে।
এর আগে গত মঙ্গলবার (৯ মার্চ) নির্মাতা ঝন্টুকে ‘সরি’ বলেছিলেন দীঘি। তার ভাষায়, ‘ঝন্টু আংকেল আমার ওপর কেন এত রাগ করেছেন, সেটা আমি জানি না। আমি এমন কোনো স্টেটমেন্ট বা মন্তব্য করিনি যে, উনি আমার নামে মামলা করতে চাইবেন। উনি আমার গুরুজন। আমার কাছে অনেক সম্মানের একজন মানুষ। আমি যদি কোনোভাবে, কোনো কথায় উনাকে দুঃখ দিয়ে থাকি তাহলে আমি তাকে ‘সরি’ বলছি।
শিশুশিল্পী হিসেবে ঢাকাই সিনেমায় অভিষেক হয়েছিল দীঘির। কাজী হায়াৎ পরিচালিত ‘কাবুলীওয়ালা’ সিনেমায় অভিনয় করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন তিনি। শিশুশিল্পী হিসেবে মোট ৩০টি সিনেমায় অভিনয় করেছেন দীঘি। নায়িকা হিসেবে ফিরেছেন তিনি। অভিনয় করেছেন ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ও ‘তুমি আছো তুমি নেই’ সিনেমাতে। এ ছাড়া ‘বঙ্গবন্ধু’ বায়োপিক এবং ‘শেষ চিঠি’ ওয়েব ফিল্মে দেখা যাবে তাকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com