বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

“হারা‌নো সুর”— রুবা‌য়েত হো‌সেন অনতু

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
  • ৫৬৭ বার পঠিত

বহু দিন পর আজ ‘জরিনার’ সাথে কথা হলো,
কেমন আছো, কি করো এই সব জিজ্ঞাসা করলো।

মনে পড়ে জরিনা,
সেই যে কত রাত কথা বলতে বলতে ভোর হতো,
সন্ধ্যার কলিটা সকালে ফুটে উঠতো,
হাসনাহেনাগুলোও ঝরে যেতো,
বকুল তলায় বাচ্চাদের ফুল কুড়ানোর আওয়াজ শুনা যেতো,
শুক তারাটাও ভোরের আলোতে হারিয়ে যেতো।

জানো, আজ-ও মনে আশা জাগে, নতুন করে বাঁচবো বলে;
হয়তো প্রাণে নতুন সুর, দোলা দেয় বারে বারে,
তখন চাই যেতে ভুলে, পুরোনো ব্যথা নতুন সুখে।
ইচ্ছে করেই চেষ্টা করি, ভুলে যেতে অতীতটাকে,
যতই ভুলি, ততই সাজে হারানো সুর, সময়ে অসময়ে।

জানো জরিনা,
মাঝে মাঝে মনে হয়, আমার একটু আলো চাই,
যখন তোমায় আলো হাতে আসতে দেখি-
তখন বলি, আমি অন্ধকার ভালোবাসি।
আর যখন তুমি বলো, আমি মুক্ত পাখি!
তখন আমি বলি, আমি খাঁচায় বেশ আছি।

জরিনা, আমি যে মিথ্যে বলি;
মিথ্যেকে লয়ে, মিথ্যে ভালো থাকি।

তবে আর নয়, হউক না একটু আলোর খেলা,
আমি মাতবো নতুন কোনো আনন্দের মেলায়।।

ক‌বি:
রুবায়েত হোসেন অনতু

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com