মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

সবসময় পিস্তল নিয়ে ঘোরেন মোশাররফ করিম!

নাগরিক অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ৬৯১ বার পঠিত

সবাই রাজা বলে ডাকলেও আসলে তিনি রাজা নন। ভয়ঙ্কর এক ত্রাস তিনি। সবসময় হাতে ধরা থাকে পিস্তল। তার সাঙ্গ-পাঙ্গদের হাতে থাকে বড় বড় রাম দা। যেখানে যান সেখানেই সব ফাঁকা হয়ে যায়। তার নাম শুনেই ভয়ে কেঁপে উঠে এলাকার মানুষ।চেয়ারম্যানের লোক হিসেবে কাজ করেন তিনি। তার নামে যতো মামলা, থানা-পুলিশ সব চেয়ারম্যান সেসব সামাল দেন। বিনিময়ে চেয়ারম্যান যা বলেন তা করেন তিনি। নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যানের প্রতিপক্ষের সঙ্গে শুরু হয় দ্বন্দ্ব-সংঘাত। এর মধ্যে একটা কিডন্যাপের কাজ করতে গিয়ে রাজা মাস্তানের হাতে পড়ে এক সুন্দরী। বউ সাজে বিয়ে বাড়ি থেকে পালিয়ে এসেছে সে। অনিচ্ছা সত্ত্বেও নিজের বাড়িতে মেয়েটিকে আশ্রয় দেয় রাজা। তাকে তার বাড়িতে পৌঁছে দিতে চাইলে সে যেতে চায় না। মেয়েটিকে নিয়ে বেশ বিপাকে পড়ে যায় রাজা। একদিকে নির্বাচন নিয়ে হানাহানি, অন্যদিকে এক অচেনা সুন্দরীর মায়া। কি হয় শেষ পর্যন্ত এর পরিণতি! এমন কাহিনী নিয়ে এগিয়েছে টেলিফিল্ম ‘রাজা মাস্তান’।মাসুদ আল জাবেরের রচনা ও পরিচালনায় এতে রাজা মাস্তানের চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। অন্যান্য চরিত্রে রয়েছেন সালহা খানম নাদিয়া, আব্দুল্লাহ রানাসহ আরও অনেকে।আগামী ২৭ ফেব্রুয়ারি (শনিবার) রাত সাড়ে ৮টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে টেলিফিল্মটি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com