বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ক্লাস টেনও পাশ করেননি অভিষেক!

নাগরিক অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৬৮ বার পঠিত

একের পর এক ছবি ও ওয়েব সিরিজে রীতিমতো নতুন রূপে সকলকে চমকে দিচ্ছেন অভিষেক বচ্চন। কুকি গুলাটি পরিচালিত ‘দ্য বিগ বুল’ বা অনুরাগ বাসুর ‘লুডো’য়  ভিন্ন চরিত্রে ভিন্ন রূপে অভিষেকের ফিল্মি ক্যারিয়ার গ্রাফ উঠতির দিকে। মুক্তির তালিকাতেও রয়েছে বেশ কয়েকটি ছবি। এবার তিনি হাত দিয়েছেন নতুন ছবির শুটিংয়ে। তুষার জলোটা পরিচালিত ছবি ‘দশবী’র শুটিং শুরু করেছেন অভিনেতা। সামনে এসেছে ছবিতে তার চরিত্রের প্রথম ঝলক। কাঁচা-পাকা দাঁড়ি, চোখে সুরমা পরে গঙ্গারাম চৌধুরী ওরফে অভিষেককে দেখা গিয়েছে। জানা গিয়েছে, ‘দশবী’তে একজন রাজনীতিবিদের চরিত্রে দেখা যাবে তাকে।ছবিতে দেখা গিয়েছে, একটি মার্কশিটের সামনে দাঁড়িয়ে রয়েছেন অভিষেক। যেখানে প্রতিটি বিষয়ে তার প্রাপ্ত নম্বর অনেক কম। এই ছবির মাধ্যমেই কি অভিনেতা বোঝাতে চাইছেন, তিনি এখনও দশম শ্রেণির গণ্ডিই অতিক্রম করেননি? অভিষেকের পরেই অভিনেত্রী ইয়ামি গৌতম নিজের লুক শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। পুলিশ অফিসার ‘জ্যোতি জয়সওয়ালে’র চরিত্রে দেখা যাবে তাকে। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেত্রী নিমরত কৌরকে। তার চরিত্রের নাম ‘বিমলা দেবী’, যিনি একজন রাজনীতিবিদ। প্রতিটি চরিত্রের লুক ইতিমধ্যেই নজর কেড়েছে নেটিজেনদের। ‘দশবী’ ছাড়াও অভিষেক বচ্চন কিছুদিন আগেই শেষ করেছেন ‘বব বিশ্বাস’ ছবির শুটিং। শাহরুখ খানের রেড চিলিজ এন্টারটেনমেন্ট ছবিটির প্রযোজনার দায়িত্বে। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘দ্য বিগ বুল’। অন্যদিকে, ইয়ামি গৌতমের ‘ভূত পুলিশ’ও রয়েছে মুক্তির অপেক্ষায়। ইতিমধ্যেই সামনে এসেছে ছবির পোস্টার। সাইফ আলী খান, অর্জুন কাপুর ও জ্যাকলিন ফার্নান্ডেজ রয়েছেন ছবির মুখ্য চরিত্রে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com