বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

নোরার সঙ্গে নাচতে গিয়ে নাজেহাল সালমান

নাগরিক অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৫০ বার পঠিত

সম্প্রতি সামনে এসেছে ‘বিগবস ১৪’র ফাইনাল ফলাফল। সবাইকে হারিয়ে এবার বিগবসের খেতাব জিতে নিয়েছেন রুবিনা। রাহুল বৈদ্য, নিকি থেকে রাখি সাওয়ান্ত সকলকে পিঁছনে ফেলে দিয়েছেন তিনি। তবে রুবিনা যে এবার বিগবস জিততে পারেন এমনটা দর্শক আগেই মনে করেছিলেন। সকলে রুবিনার দিকেই বেশি নজর রেখেছিলেন। বিগবসের খেতাব জিতে এবার নিজের স্বামীর সঙ্গেই দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসবেন রুবিনা। ডেস্টিনেশন ম্যারেজ করবেন এবার তিনি। বিগবসে টিআরপির সঙ্গে সঙ্গে চলে টাকার খেলাও.প্রতিযোগীদের মোটা অঙ্কের টাকা দেওয়া হয়। এ বছর রাখি সাওয়ান্তকে সেরা এন্টারটেইনার বলা হয়েছে বিগবসে। ফাইনাল অনুষ্ঠানে সালমানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোরা ফাতেহি। নোরা নিজেই উঠে এসেছিলেন একটি রিয়ালিটি শোয়ের মঞ্চ থেকে। সেই শোতে তিনি না জিতলেও, বলিউডে নিজের জায়গা করে নিয়েছেন। একের পর এক আইটেম সংয়ে নাম করেছেন নোরা। তার ‘ও সাকি সাকি’ বা ‘হায় গরমি’ গানের তালে পাগল পুরো পৃথিবী। এবার সেই তালে মজলেন সালমান খান। বিগবসের মঞ্চে নোরার সঙ্গে কোমর দোলালেন তিনি। তবে শুধু কোমর দোলানো নয় করে ফেললেন মজার কাণ্ড। নোরা ‘হায় গরমি’ গানে নাচার জন্য মঞ্চে শুয়ে কোমরের লটকে ঝটকে দেখাতে শুরু করলেন। সেই নাচ করতে গিয়ে স্টেজে শুয়ে পড়লেন সালমান। ব্যস এখানেই সল্লুকে কয়েক গোল দিয়ে দিলেন নোরা। সালমান ওই স্টেপ ফলো করতে গিয়ে নাজেহাল হয়ে স্টেজ থেকেই নেমে গেলেন। এই মজার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই ভাইরাল হয়। যদিও বিগবসের ফাইনালে এই নাচ সবাই দেখেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com