মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

মান্নার ১৩ দিন

নাগরিক অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৯২ বার পঠিত

ক্যারিয়ারে প্রায় ৩০০ ছবিতে অভিনয় করেছেন প্রয়াত নায়ক মান্না। প্রতিটি ছবিতে তার অভিনয় ছিল প্রশংসনীয়। মৃত্যুর পরেও এই অভিনেতার কয়েকটি ছবি মুক্তি পায়। সেগুলোও ব্যবসা সফল হয়। তবে এই অভিনেতার মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর মধ্যে একটি ছবি অন্য রকম। সেই ছবিতে শুধু একটি গানে দেখা গেছে তাকে। অভিনেতার আর কোনো ছবিতে এমনটি হয়নি। রাকিবুল আলম রাকিবের ‘চাকরের প্রেম’ শিরোনামের ছবিতে মান্নার উপস্থিতি ছিল শুধু একটি গানে।

অবশেষে জানা গেল সেই রহস্য। কেন একটি গানে মান্নার উপস্থিতি। মান্নার মৃত্যুর আগে আউটডোরে মান্না এই ছবির ১৩ দিন শুটিং করেন বলে জানান নির্মাতা। কিন্তু অভিনেতার হঠাৎ মৃত্যুতে ছবির শুটিং বন্ধ হয়ে যায়। পরবর্তীতে নির্মাতা সেই সময় নায়ক আমিন খানকে নিয়ে এই ছবির শুটিং শেষ করেন। মান্নার একটি গান ছাড়া সব দৃশ্য ফেলে দেয়া হয়। এই ছবিতে নায়িকা ছিলেন টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী অহনা। নির্মাতা বলেন, ছবিটি ভালো ব্যবসা করে। তবে মান্না থাকলে এই ছবি যতটা জনপ্রিয় হতো আমিন খানকে নিয়ে ততটা হয়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com