বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

আমির খানের অপেক্ষায় ‘লাল সিং চাড্ডা’ টিম

নাগরিক বি‌নোদন ডেস্কঃ
  • আপডেট টাইম : রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪০৬ বার পঠিত

কার্গিলে শুরু হতে চলেছে ‘লাল সিং চাড্ডা’ ছবির শুটিং। আগামী মে-জুন মাসে এই শুটিং শুরু হতে চলেছে। এই ছবিতে পাঞ্জাবি লুকে দেখা যাবে আমির খানকে। ছবির অন্যতম প্রযোজকও তিনি। ভারতের প্রায় ১০০টি লোকেশনে ঘুরে শুটিং হয়েছে ‘লাল সিং চাড্ডা’র। সর্বশেষে কাশ্মীরের কার্গিল সীমান্তে শেষ আউটডোরটি রাখা হয়েছে এই ছবিটির। যেখানে যুদ্ধের দৃশ্যে শুট করা হবে এই ছবির। ছবির কাহিনী অনুযায়ী কার্গিল যুদ্ধের প্রধান ভূমিকা রয়েছে চিত্রনাট্যে।

আপাতত ছবির টিম অপেক্ষা করছে, সেই দুর্গম জায়গায় কবে বরফ গলে রাস্তা পরিষ্কার হয় তার জন্য। কারিনা কাপুর খান এই ছবির অন্যতম প্রধান চরিত্র। তার অংশের শুট ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। শুটিং ও তার আগের প্রস্তুতি চলাকালীন আমির নিজের মোবাইল ফোনও বন্ধ রাখছেন বেশিরভাগ সময়ে, যাতে মনঃসংযোগে ব্যাঘাত না ঘটে। বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’-এর কাছে এই প্রজেক্টটি খুবই কাছের। ছবিটি মুক্তি পাওয়ার কথা বড়দিনে। এর পরে বিশ্বনাথ আনন্দের বায়োপিকেও আমিরের কাজ করা নিয়ে কথা চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com