বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

নারায়নগঞ্জ রুপগ‌ঞ্জে দশ ইটভাটা‌কে ৫০ লাখ টাকা জ‌রিমানা

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০
  • ৫৬৩ বার পঠিত
পরিবেশ ছাড়পত্র না নিয়ে ইটভাটা স্থাপন ও পরিবেশ দূষণের অভিযোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১১টি ইটভাটার কার্যক্রম বন্ধ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ১০টি ইটভাটাকে ৫০ লাখ টাকা জরিমানাও করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকাল পর্যন্ত উপজেলার দাউদপুর ইউনিয়নের খৈসার এলাকায় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদিকুর রহমানের নেতৃত্বে ওই অভিযান চালানো হয়।পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ অফিসের উপ-পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ্ আল মামুন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইটভাটাগুলো পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানো লাইসেন্স ছাড়াই পরিচালনা করা হচ্ছিল। ইট প্রস্তত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লংঘনের দায়ে ইটভাটাগুলোকে তাৎক্ষণিকভাবে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়। ইটভাটাগুলোর মধ্যে ৬টি ইটভাটা ভেকু দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। ইটভাটার আগুন ফায়ার সার্ভিসের সহায়তায় পানি দিয়ে নিভিয়ে দেওয়া হয়। তাদের সকল কর্মকাণ্ড বন্ধ রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযানকালে পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, পরিদর্শক আব্দুল গফুর ও হাবিবুর রহমানসহ র‌্যাব-১১, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উপস্থিত ছিলেন।সুত্র:‌বি‌ডি:নি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com