বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ব‌রিশা‌লের গৌরনদী‌তে খামা‌রে দুই ঘন্টায় ১০ টি গরুর মৃত‌্যু

ব‌রিশাল সংবাদদাতা:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০
  • ৮৩৮ বার পঠিত

বরিশালের গৌরনদী উপজেলার গেরাকুল গ্রামে একটি খামারে দুই ঘণ্টার ব্যবধানে ১০টি গরু মারা গেছে। এ ঘটনায় সোমবার (২৩ নভেম্বর) রাত ১০টার দিকে খামার মালিক থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে এক এক করে ১০টি গরুর মৃত্যু হয় বলে সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে এ ঘটনার পর খামারের কর্মচারী মানিক মিয়া আত্মগোপন করেছেন।

খামারের মালিক ইয়াকুব হোসেন অপু জানান, তার খামারে অস্ট্রেলিয়ান ১৬টি গরু ছিল। সোমবার বিকেলে খামারের কর্মচারী মানিক মিয়া গরুর সামনে খাবার দেয়ার কিছুক্ষণ পরে একটি গরু ছটফট করে মারা যায়। এভাবে বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে এক এক করে ১০টি গরু মারা যায়।লক্ষণ দেখে ধারণা করা হচ্ছে, শত্রুতার জেরে খাবারে বিষ দিয়ে রাখা হয়েছিল। ওই খাবার খেয়েই গরুগুলো মারা গেছে। সন্ধ্যায় উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জনকে খবর দিয়ে খামারে আনা হয়েছিল। তিনি দেখে গেছেন।

ইয়াকুব হোসেন অপু বলেন, ধার-দেনা করে গুরুগুলো কিনেছিলেন। গরুগুলো মারা যাওয়ার কারণে আমার ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনার পর কর্মচারী মানিক মিয়াকেও খুঁজে পাওয়া যাচ্ছে না।

উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন মো. মাসুম বিল্লাহ বলেন, মৃত গরুগুলোর ময়নাতদন্ত এবং ঘাস ও মলমূত্র পরীক্ষা ছাড়া ঠিক কী কারণে মারা গেছে তা বলা মুশকিল। কিছু ক্ষেত্রে প্রাকৃতিক কারণেই ঘাসে বিষক্রিয়া হতে পারে। তা ছাড়া ঘাসে অতিরিক্ত ইউরিয়া সার প্রয়োগেও এমনটি হয়ে থাকে। ঘাসে সার দেয়ার পরপরই গরুকে তা খাওয়ালেও এ বিষক্রিয়া হয়। জি‌ডি‌তে খামারের কর্মচারী মানিক মিয়াকে খুঁজে পাওয়া যা‌চ্ছে না উল্লেখ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com