বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

৭ মামলায় নারায়ণগঞ্জ আদাল‌তে নুর হো‌সেন

আবদুর রহমান সাঈফ:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০
  • ৭২৮ বার পঠিত

 

অস্ত্র, চাঁদাবাজি ও মাদক আইনে দায়েরকৃত সাতটি মামলায় নারায়ণগঞ্জের আদালতে হাজির করা হয়েছে আলোচিত সাত খুন মামলার আসামি নূর হোসেনকে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে পুলিশের কড়া নিরাপত্তায় গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয় নূর হোসেনকে। এ সময় অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবিনা ইয়াসমিনের আদালতে সাত মামলার আসামি হিসেবে তাকে হাজির করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান।
এ ব্যাপারে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী জাসমীন আহমেদ সময় নিউজকে জানান, ২০১২ সালে র‌্যাবের দায়ের করা মাদক আইনের মামলায় আসামি নূর হোসেনের উপস্থিতিতে আদালতে সাক্ষ্যগ্রহণ হয়েছে। এ ছাড়া চাঁদাবাজির একটি মামলায় যুক্তিতর্ক উপস্থাপন করেছেন আইনজীবীরা। এ ছাড়া আরও পাঁচটি মামলার শুনানি হয়েছে আদালতে।

 

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com