মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

এক সিনেমায় শাহরুখ-আমির

বিনোদন বার্তা:
  • আপডেট টাইম : সোমবার, ৯ নভেম্বর, ২০২০
  • ৪১১ বার পঠিত

এবার এক চলচ্চিত্রে দেখা যাবে বলিউডের দুই তারকা শাহরুখ খান ও আমির খানকে। আমির খানের পরবর্তী সিনেমা লাল সিং চাড্ডায় অতিথি শিল্পীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শাহরুখকে। দিল্লিতে হাজির হয়ে আমিরের লাল সিং চাড্ডার ক্যামিও চরিত্রে অভিনয় সেরে ফেলেছেন শাহরুখ।

লাল সিং চাড্ডার সেটে হাজির হয়ে শাহরুখ এবং আমির একযোগে নিজেদের মধ্যে আড্ডায় মেতে ওঠেন।

আইপিএল উপলক্ষে বর্তমানে দুবাইতে রয়েছেন শাহরুখ খান। আমিরের ডাকে দুবাই থেকে দিল্লিতে এসে শুটিং শেষ করেছেন শাহরুখ খান।

প্রসঙ্গত আইপিএল শুরু হওয়ার পরই দুবাইতে যান শাহরুখ। স্ত্রী গৌরী খান এবং সন্তানদের সঙ্গে দুবাইতে বসেই পালন করেন নিজের ৫৫তম জন্মদিন।

এদিকে লাল সিং চাড্ডায় আমির খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন কারিনা কাপুর খান। অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসার পর মুম্বাই থেকে দিল্লিতে লাল সিং চাড্ডার শুটিং শেষ করেন কারিনা।

২০১৮ সালে জিরো বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর শাহরুখকে আর বড় পর্দায় দেখা যায়নি। এবার পরিচালক সিদ্ধার্থ আনন্দের ছবি পাঠান দিয়েই শাহরুখ খান ফের বড় পর্দায় ফিরছেন।

 

তথ্যসূত্র: জিনিউজ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com