বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
চুয়েটে চলছে তৃতীয় দিনের শাটডাউন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বৈঠক কুমিল্লায় ১৮ থানা এলাকায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযান, আটক ৬২৪ আজ অপ্রতীম, কাল অন্য কেউ, কে রুখবে এই অনিয়ন্ত্রিত কিশোর সমাজকে!! অপ্রতিম হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৪ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সকাল ১০টায় অপ্রতিমের প্রথম জানাজা, বিক্ষোভের ডাক শিক্ষার্থীদের কুমিল্লা সদরে পর্ণোগ্রাফি মামলায় যুবক গ্রেফতার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সারাদেশে প্রথম কুমিল্লার এসপি আনিসুজ্জামান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা ডিবির অভিযানে চোরাইমোটর সাইকেলসহ গ্রেফতার ৯

কুমিল্লায় ১৮ থানা এলাকায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযান, আটক ৬২৪

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩২১ বার পঠিত

কুমিল্লা জেলার ১৮  থানা এলাকায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযান চালিয়ে ৬২৪ জনকে আটক করেছে পুলিশ।  জেলার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, সাম্প্রতিক সময়ে বিভিন্ন অপরাধমূলক  কর্মকাণ্ডে উঠতি বয়সের কিশোরদের সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে, যা সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে। তার পরিপ্রেক্ষিতে কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে অভিযান পরিচালনা করা হয়।

কুমিল্লা নগরীর বিভিন্ন স্থানসহ প্রত্যেকটি থানা এলাকার বিভিন্ন স্থানে, যেখানে বখাটেদের উৎপাত রয়েছে ওইসব স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি অংশগ্রহণ করেন। আটককৃতদের আগের অপরাধের সম্পৃক্ততা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

কিশোর গ্যাংয়ের সদস্যরা যেন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হতে না পারে, তার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে এই অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com