বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ জনতার প্রাণের দাবী, কুমিল্লাকে বিভাগ করা হবে : তারেক রহমান জামিন পেলেন সাবেক ভিপি ইমি কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যার ঘটনায় আটক ৪ কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচন: সহ-সাধারণ সম্পাদক পদে বিপুল ব্যবধানে এডভোকেট জাহাঙ্গীর আলম জয়ী আগষ্টের আগে পরে পুলিশ হত্যাসহ সব অপরাধের বিচার হবে: আইজিপি কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার

চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু

এমইএস/কুমিল্লা:
  • আপডেট টাইম : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৯০৫ বার পঠিত

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন  মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু। ১৪ জুন রবিবার মন্ত্রণালয়ে যোগদানের মাধ্যমে নতুন দায়িত্বভার গ্রহণ করেন তিনি। দায়িত্ব গ্রহণের পর তিনি কুমিল্লার পরিকল্পিত নগরায়ণ  অবকাঠামোগত  উন্নয়ন এবং নাগরিক সেবার মানোন্নয়নে আন্তরিকতার সঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণ শেষে রাজনৈতিক, সামাজিক ব্যাক্তিসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা আবুকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এর আগে ১১ জুন বৃহস্পতিবার নবগঠিত কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের (কুউক) চেয়ারম্যান হিসেবে কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবূকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর ধারা ৮ (১) অনুযায়ী উদবাতুল বারী আবুকে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (গ্রেড-২) পদে নিয়োগ দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব গোলাম রব্বানীর সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন থেকে জানা যায়, অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি–বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক ত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন উদবাতুল বারী আবু। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com