বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

মৃত ব‌্যক্তি‌কে অনুসরণ ক‌রে তিন‌টি জি‌নিস- দাফ‌নের পর ফি‌রে আ‌সে দু‌টি

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৯৫ বার পঠিত

মৃত্যুর পর ৩ জিনিস মানুষকে অনুসরণ করে। এ তিন জিনিসের মধ্যে দুইটি ফিরে আসে তথা দুনিয়াতেই থেকে যায়। আর একটি জিনিস মৃতব্যক্তির সঙ্গী হয়। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর হাদীসে পাকে বিষয়টি সুষ্পষ্ট করেছেন।

মৃতব্যক্তিকে অনুসরণকারী জিনিস তিনটি কী?

মৃত ব্যক্তিকে অনুসরণ করা জিনিস ৩টি। এর মধ্যে প্রথম হলো- মৃতব্যক্তির আপনজন তথা আত্মীয়-স্বজন; দ্বিতীয় হলো- মৃতব্যক্তির ধন-সম্পদ এবং তৃতীয় হলো- মৃতব্যক্তির জীবদ্দশায় করা তার আমল। আত্মীয়-স্বজন এবং ধন-সম্পদ মৃতব্যক্তির সঙ্গে যায় না বরং ফিরে আসে। শুধু নেক আমলই তার সঙ্গী হয়। হাদিসে পাকে এসেছে- হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন-

يَتْبَعُ الميتَ ثلاثةٌ أهْلُه ومَالُه وعَمَلُه، فيرجع اثنان ويَبْقى واحد: يرجع أهْلُه ومَالُه، ويبقى عَمَلُه

‘তিনটি জিনিস মৃত ব্যক্তিকে অনুসরণ করে- তার আত্মীয়-স্বজন, তার ধন-সম্পদ ও তার আমল। এরপর দুইটি জিনিস (মৃতব্যক্তি থেকে) ফিরে আসে এবং একটি জিনিস (মৃতব্যক্তির সঙ্গে) রয়ে যায়। (অর্থাৎ) তার আত্মীয়-স্বজন ও তার ধন-সম্পদ ফিরে আসে, আর তার আমল (তার সঙ্গে) রয়ে যায়। (বুখারি ও মুসলিম) হাদিস থেকে এ বিষয়টি প্রমাণিত।

যখন কোনো মানুষ মারা যায়, তাকে দাফন করতে পেছনে পেছনে গোরস্থানে যায় মানুষ। মৃতব্যক্তিকে দাফন করতে যায় আত্মীয়-স্বজন, আপনজনরাও তার অনুগামী হয় এবং তার সম্পদও তার অনুগামী হয়। অর্থাৎ সম্পদ বলতে তার গোলাম, খাদেমসহ অন্য যারা আছেন তাদের বোঝানো হয়। আর দুনিয়ার জীবনে করা তার আমলও তার অনুসরণ করে।

মৃতব্যক্তিকে দাফনের পর দুইটি জিনিস- আত্মীয়-স্বজন ও সম্পদ ফিরে আসে কিন্তু তার আমল তার সঙ্গে রয়ে যায়। যার আমল ভালো হয় সে মুক্তি পায়; আর যার আমল খারাপ হয়, তার জন্য অপেক্ষা করে সীমাহীন বিপদ।

এ কারণেই মহান আল্লাহ মানুষকে স্মরণ রাখার জন্য কোরআনুল কারিমে ঘোষণা করেছেন-

کُلُّ نَفۡسٍ ذَآئِقَۃُ الۡمَوۡتِ ؕ وَ اِنَّمَا تُوَفَّوۡنَ اُجُوۡرَکُمۡ یَوۡمَ الۡقِیٰمَۃِ ؕ فَمَنۡ زُحۡزِحَ عَنِ النَّارِ وَ اُدۡخِلَ الۡجَنَّۃَ فَقَدۡ فَازَ ؕ وَ مَا الۡحَیٰوۃُ الدُّنۡیَاۤ اِلَّا مَتَاعُ الۡغُرُوۡرِ

‘প্রতিটি প্রাণীই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আর অবশ্যই কেয়ামতের দিনে তাদের প্রতিদান পরিপূর্ণভাবে দেওয়া হবে। সুতরাং যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে; সে-ই সফলতা পাবে। আর দুনিয়ার জীবন শুধু ধোঁকার সামগ্রী।’ (সুরা আল-ইমরান : আয়াত ১৮৫)

সুতরাং মুমিন মুসলমানের জন্য একান্ত করণীয়, মৃত্যুর আগে নেক আমলের প্রতি মনোযোগী হওয়া। অন্যায় কাজ থেকে বিরত থাকা। পরকালের সফলতায় কোরআন-সুন্নাহর দিকনির্দেশনা মেনে চলা।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে পরকালের সফলতা পেতে নেক আমল করার তাওফিক দান করুন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com