বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সারাদেশে প্রথম কুমিল্লার এসপি আনিসুজ্জামান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা ডিবির অভিযানে চোরাইমোটর সাইকেলসহ গ্রেফতার ৯ পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই – আন্দালিভ রহমান দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিস্তলসহ একজন গ্রেফতার র‍্যাব বিলুপ্ত, নতুন বাহিনী এসআরবি’র চূড়ান্ত অনুমোদন কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা,পুরুস্কার প্রদান ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮

নারী ক্রিকেটের প্রথম এফটিপিতে ৫০ ম্যাচ খেলবে বাংলাদেশ

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ২৮৩ বার পঠিত

ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মত নারীদের ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) চূড়ান্ত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

২০২২-২৫ চক্রে নারীদের জন্য আইসিসির প্রথম এফটিপিতে ৫০টি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরমধ্যে ২৪টি ওয়ানডে ও ২৬টি টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে বাংলাদেশ নারী দলের। কোন টেস্ট ম্যাচ নেই বাংলাদেশের।

আইসিসির ২০২২-২৫ চক্রের এফটিপিতে ১০টি দল মোট ৩০১টি ম্যাচ খেলার সুযোগ পাবে। যেখানে ১০টি দলই চারটি করে হোম ও অ্যাওয়ে সিরিজ খেলবে। তাতে সর্বমোট ৭টি টেস্ট, ১৩৫টি ওয়ানডে এবং ১৫৯টি টি-টোয়েন্টি হবে। ৭টি টেস্ট খেলবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া-ভারত ও দক্ষিণ আফ্রিকা।
হোম ও অ্যাওয়ে ভিত্তিতে এফটিপিতে আটটি সিরিজ খেলবে বাংলাদেশ। ঘরের মাঠে ভারত-অস্ট্রেলিয়ার মত দলকে আতিথেয়তা দিবে বাংলাদেশ। এরপর পাকিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষেও খেলবে টাইগ্রেসরা।
বিদেশের মাটিতে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা-শ্রীলংকা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ।
আগামী ডিসেম্বরে নিউজিল্যান্ডের মাঠে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর নতুন বছর জানুয়ারিতে শ্রীলংকায় তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগ্রেসরা।
২০২৩ সালের জুন-জুলাইয়ে ঘরের মাঠে ভারতের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।
পরবর্তীতে আগামী বছরের অক্টোবর-নভেম্বরে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।
পাকিস্তান সিরিজ শেষে দক্ষিণ আফ্রিকা সফর করবে বাংলাদেশ নারী ক্রিওকেট দল । সেখানেও তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে টাইগ্রেসদের।
২০২৪ সালের মার্চে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।
একই বছরের ডিসেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে বাংলাদেশের।

এফটিপিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে শেষ হবে বাংলাদেশ নারী দলেল ২০২২-২৫ চক্রের খেলা। ক্যারিবীয়দের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে খেলতে নামবে টাইগ্রেসরা।

২০১১ সালের ২৬ নভেম্বর ওয়ানডেতে অভিষেক হয় বাংলাদেশের। এখন পর্যন্ত ওয়ানডেতে ৪৯টি ম্যাচ খেলেছে টাইগ্রেসরা। ২০১২ সালে টি-টোয়েন্টিতে পথচলা শুরুর পর ৭৯টি ম্যাচ খেলেছে বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com