বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

এবার ‘টাইটানিক’ সিনেমার গান গাইলেন হিরো আলম

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৮৪ বার পঠিত

বগুড়ার ছেলে আশরাফুল আলম। সবার কাছে তিনি হিরো আলম নামে পরিচিত। অভিনয়, প্রযোজনা ও গান নিয়ে নিয়মিত কাজ করছেন তিনি।

এবার ভালোবাসা দিবস উপলক্ষে হলিউডের জনপ্রিয় সিনেমা ‘টাইটানিক’র গান গেয়েছেন হিরো আলম। গানের শিরোনাম- ‘মাই হার্ট উইল গো অন’।

গানের সঙ্গীতায়োজন করেছেন মোমো রহমান। আকাশ নিবিড়ের পরিচালনায় মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন হিরো আলম এবং মডেল ও নবাগত চিত্রনায়িকা নুসরাত।

নতুন গান প্রসঙ্গে হিরো আলম বলেন, দর্শক সবসময় আমার কাছে নতুন গানের অনুরোধ করে। তাই আমি আমার মতো চেষ্টা করি দর্শকদের খুশি করতে। তাই এবার কষ্ট করে ইংরেজি সিনেমা টাইটানিকের গান ভালোবাসা দিবসে উপহার দিলাম। আশা করছি, এই গানটা দর্শক ভালোভাবে নেবে।

চলতি মাসেই বর্তমান সময়ের ভাইরাল ‘পুষ্পা’ সিনেমার গান নিয়ে হাজির হয়েছিলেন হিরো আলম। সেখানে তাকে সাইকেল কাঁধে নিয়ে অভিনয় করতে দেখা গেছে। এছাড়া তিনি কলকাতার নতুন সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছেন বলেও জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com