বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

প্রথমবার নারী সেক্রেটারি পেলো শিল্পী সমিতি

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৭৩ বার পঠিত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৮৪ সালে। ওই বছরের ১১ মে সভাপতি পদে ক্ষমতায় বসেন নায়করাজ রাজ্জাক। সাধারণ সম্পাদক নির্বাচিত হন খল অভিনেতা আহমেদ শরীফ। সেই থেকে আজ অবধি পুরুষরাই এই সমিতির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

৩৮ বছরের ইতিহাসে এই প্রথমবার নারী সেক্রেটারি পেলেন চলচ্চিত্র শিল্পীরা। দুই বছরের জন্য এই পদে জয়ী হলেন অভিনেত্রী নিপুণ।

আজ শনিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নির্বাচিত জায়েদ খানের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণ পেয়ে তার প্রার্থিতা বাতিল করা হয়েছে। এ পদে আর কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিপুণকে জয়ী ঘোষণা করে আপিল বোর্ড।

এই জয়ে এফডিসিতে দেখা গেছে উৎসবের আমেজ। চলচ্চিত্রের নানা সংগঠনের নেতাকর্মী ও সদস্যরা নিপুণকে অভিনন্দন জানান।

শিল্পী সমিতির ইতিহাসে প্রথম নারী সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় আনন্দিত নিপুণও। তিনি বলেন, ‘এটা সত্যি দারুণ ব্যাপার। আমি খুবই আনন্দিত ৩৮ বছরের সমিতির ইতিহাস নতুনভাবে লিখতে পেরে। আশা করি ভবিষ্যতে হয়তো অন্য নারী শিল্পীরাও অনুপ্রাণিত হবেন।’

এর আগে এই সমিতির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন যথাক্রমে টানা তিনবার আহমেদ শরীফ, এরপর ইলিয়াস কাঞ্চন, মাহমুদ কলি, মাহবুব খান গুঁই, মাহমুদ কলি, টানা দুবার মিজু আহমেদ, ডিপজল, মান্না, রুবেল, মিশা সওদাগর, অমিত হাসান এবং সর্বশেষ টানা দুবার জায়েদ খান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com