বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

আমি জীবিত আছি – মৃত্যুর গুজব উড়িয়ে দিলেন ‘ইত্যাদির নাতি’

মাসুম মোল্লা:
  • আপডেট টাইম : শনিবার, ১২ জুন, ২০২১
  • ৪৮৯ বার পঠিত

বিনোদনমূলক জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র অভিনেতা শওকত আলী তালুকদার নিপুর হুট করেই মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। এর পরিপ্রেক্ষিতে এক ভিডিও বার্তায় জীবিত আছেন বলে নিজেই জানিয়েছেন এই তারকা।

ইত্যাদির নাট্যাংশে নানা ও নানির সঙ্গে নাতি হিসেবে অভিনয় করে ব্যাপক জনপ্রিয় শওকত। ফেসবুকে তার একটি ভিডিও ঘুরছে, যা এরই মধ্যে ভাইরাল হয়ে গেছে। ভিডিও বার্তায় শওকত আলী তালুকদার নিপু বলেন, ‘দর্শক আমি নিপু, আপনাদের প্রিয় নাতি। আমার ছোট ভাই পলাশের ফেসবুক আইডি থেকে ভিডিওটি পোস্ট করছি।

গতকাল কোনো একটি অনলাইন সংবাদপত্রে খবর প্রকাশ পেয়েছে, বাংলাদেশ চলচ্চিত্রের এক নাতি মারা গেছেন। তবে আমি ইত্যাদির নাতি, আপনাদের প্রিয় নাতি এখনো জীবিত আছি। সবাই দোয়া করবেন, যেন দীর্ঘদিন আপনাদের মাঝে থাকতে পারি। ’এদিকে শুক্রবার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিপুর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। অনেকে তার ছবি পোস্ট করে মৃত্যুর গুজব ছাড়ায়, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ১৯৮১ সালে ঢাকায় জন্মেছেন শওকত আলী তালুকদার নিপু। তার গ্রামের বাড়ি জামালপুর।

পরিবারের সঙ্গে থাকেন ঢাকার উত্তরায়। টানা গত ২৮ বছর ধরে ‘ইত্যাদি’র নানা-নাতি নাট্যাংশে দেখা যাচ্ছে নিপুকে। প্রথম পর্ব প্রচারের পর থেকেই দর্শকেরা সাদরে গ্রহণ করে নেন তাকে। বর্তমানে ‘ইত্যাদি’ ছাড়া অন্য কোনো অনুষ্ঠানে কাজ করেন না তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com