বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

মহাখালীতে মস্তকবিহীন লাশ উদ্ধার

নাগরিক অনলাইন
  • আপডেট টাইম : সোমবার, ৩১ মে, ২০২১
  • ৬৩০ বার পঠিত

মহাখালীর আমতলী এলাকায় একটি ড্রামের ভেতর থেকে বস্তাবন্দী অবস্থায় হাত-পা কাটা মস্তকবিহীন একটি লাশ উদ্ধার করেছে পুলিশ। ড্রামের ভেতর মরদেহের হাত-পা ও মাথা পাওয়া যায়নি। নিহত ব্যক্তি আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর বয়সী বলে ধারণা করছে পুলিশ। রবিবার রাত নয়টার দিকে সড়করে পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। খবর বাংলানিউজের।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম জানান, মহাখালী আমতলী সড়কের পাশে একটি নীল রঙের ড্রামের ভেতরে বস্তাবন্দী অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। তবে মৃতদেহের সঙ্গে মাথা পাওয়া যায়নি। এছাড়া দুই হাত ও দুই পাও কাটা ছিল, সেগুলো পাওয়া যায়নি। তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে দুষ্কৃতকারীরা তাকে হত্যা করে বস্তাবন্দী করে ড্রামের ভেতরে ভরে লাশ গুমের উদ্দেশ্যে এখানে ফেলে গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com