মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

পদ্মায় ট্রলার ডুবে নিহত ১ নিখোঁজ ৪

মাদারীপুর সংবাদদাতা:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ৮১৪ বার পঠিত

শরীয়তপুরের জাজিরা উপজেলার পালেরচর সংলগ্ন পদ্মা নদীতে একটি যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে ১৭ জন যাত্রী নিয়ে ট্রলারটি শিমুলিয়া যাচ্ছিল। উত্তাল পদ্মায় ঢেউয়ের তোড়ে ট্রলারটি জাজিরা উপজেলার পালেরচর এলাকার মাঝ পদ্মায় ডুবে যায়। এ সময় ট্রলারটির ১২ জন যাত্রী উদ্ধার হলেও নিখোঁজ রয়েছেন ৪ জন। বিকাল সাড়ে পাঁচটার দিকে নদী থেকে নিহত ১ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ। নিহত ব্যক্তি হলেন আবদুর রহমান আকন (৬৫)। তিনি জাজিরা পৌরসভার মৃত হাবিবুর রহমানের ছেলে।

শরীয়তপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সেলিম মিয়া জানান, ‘ঢেউয়ের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়।

একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ৪ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে ২ শিশু এবং ২ জন পুরুষ রয়েছেন। বাকিদের উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার কাজ চলছে।

জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুজ্জামান ভূঁইয়া জানান, ‘নৌকা ডুবির পরই উদ্ধার অভিযান চালানো হয়। ট্রলারটি মাঝিরঘাট বা জাজিরা জিরো পয়েন্ট থেকে ছেড়ে যায়নি। গোপনে পদ্মা নদীর অন্য কোনো স্থান থেকে ছেড়ে শিমুলিয়ার উদ্দেশে যাচ্ছিল। মাঝনদীতে ঢেউয়ের তোড়ে ট্রলারটি ডুবে যায়।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com