মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

পটুয়াখালী জলোচ্ছ্বাসে ডুবেছে ফেরির গ্যাংওয়ে ও সংযোগ সড়ক

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : বুধবার, ২৬ মে, ২০২১
  • ৪৪৪ বার পঠিত

ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার প্রভাবে পটুয়াখালীতে জোয়ারের সময় পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উঁচু জোয়ারের প্রভাবে পটুয়াখালীর গলাচিপা উপজেলার ফেরিঘাটের গ্যাংওয়ে ডুবে গিয়েছে। এ সময় তলিয়ে যাচ্ছে ফেরিঘাটের সংযোগ সড়কও। ফলে ফেরি চলাচল বন্ধ হয়ে গলাচিপার সঙ্গে সরাসরি যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার প্রভাবে গতকাল মঙ্গলবার থেকে পটুয়াখালীর নদ-নদীর পানি বৃদ্ধি পেতে থাকে। আজ তা আরও বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৬৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। সকালে জোয়ারের সময় সরেজমিন দেখা যায়, ফেরিঘাটের চারপাশে পানি আর পানি। ফেরিঘাটের গ্যাংওয়ে ডুবে আছে। সংযোগ সড়কও ডুবে আছে। ঘাটের দুই পাড়ে অপেক্ষমাণ পণ্যবাহী ট্রাকগুলো ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছে কখন ভাটা হবে, পানি নেমে যাবে।

নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় পটুয়াখালীর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। দুই দিন ধরে জোয়ারের পানিতে ফেরিঘাটের গ্যাংওয়ে ও সংযোগ সড়ক তলিয়ে যায়। এ কারণে ফেরিঘাটে দিনে ও রাতে দুই দফায় চার ঘণ্টা করে আট ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখতে হচ্ছে। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় দুর্ভোগে পড়ছেন পণ্যবাহী যানবাহনের চালকেরা।

গলাচিপা ফেরিঘাটের ইজারাদার শিবু দাস বলেন, ‘শুধু প্রাকৃতিক দুর্যোগই নয়, স্বাভাবিক জোয়ারের ফেরির গ্যাংওয়ে ও ফেরিঘাটটির সংযোগ সড়ক তলিয়ে যাওয়ায় মানুষের চরম দুর্ভোগ হচ্ছে। এমনিতেই করোনার কারণে লোকসানে পড়তে হয়েছে। তার ওপর ফেরিঘাট জোয়ারের পানিতে ডুবে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। মানুষজন ঝুঁকি নিয়ে ট্রলারে পার হয়। কিন্তু ফেরিঘাট সচল থাকলে মানুষের দুর্ভোগ কমবে, যানবাহন চলাচল স্বাভাবিক হবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com