বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

স্মৃ‌তি বিচরণ—রুবা‌য়েত হো‌সেন

নাগ‌রিক খবর বি‌নোদন ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১
  • ৪৯৬ বার পঠিত

স্মৃতি বিচরণ
              রুবায়েত হোসেন

মন্দিরা,
খুব কষ্ট হবে জানি ভুলতে আমায়|
প্রবাহমান সময়ে জীবনকে জীবনের কাছেই প্রশ্রয় দেয়া যায় ক্ষণিকের মোহ টানে মায়ার বন্ধনে- জেনেছি চিরকাল,
অচল তটে তোমার আমার বিচরণ ছিলো প্রেমময় জীবনের অলৌকিক ইতিহাস!

তুমিই শিখিয়ে ছিলে জীবনকে জীবন ভাবতে মরণকে মরণ !

মন্দিরা,
নিজেকে ভালোবাসতে গিয়ে শিখিয়ে ছিলে-
কিভাবে অনলে পুড়ে ক্ষয়ে ক্ষয়ে জীবনের জয় গানের রচনা করতে হয় !

আজ জীবনের মহোৎসবে তুমি নেই দৃশ্যমানে দুচোখের সিমানায়,
শুধু একটি জীবনের জয় গান তোমার স্মৃতি নিয়ে বেঁচে থাকার গৌরব !

মন্দিরা ,
আর কেউ না জানুক,
তুমিতো জানতে-
স্বপ্নময় জীবনে তুমি ছিলে আমার অন্তর আত্মার পরম বন্ধু !
যেখানে সংসার নয় একটি জীবনের প্রবাহমান বাস্তব রচনা চিরকালের স্মৃতি বয়ে চলে…

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com