শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

চিঠি দিলাম পড়ে দেখো–মাসুদা তোফা

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৮ মার্চ, ২০২১
  • ৮৪২ বার পঠিত

চিঠি দিলাম পড়ে দেখ

ছুটির রুটিন দিয়ে দিলাম
লম্বা একটা চিঠি দিলাম।
আসবে যদি জানাও তবে
দেখা হলে মজা হবে।

তেঁতুল আছে বরই আছে
গাছের পাকা ডালিম আছে।
তোমার প্রিয় লেবু আছে
সজনে পাতা ডাঁটা আছে।

সেকেলে সব খাবার আছে
স্মৃতিরপাতা উল্টে আছে।
অনেক কথা জমে আছে
আরও আছে আরও আছে।

পাখি দুটো নজর কাড়ে
ছাদের ধারে ভীষণ উড়ে।

ছোট্ট দুটো বিড়াল আছে
সারাটাদিন ঘুরবে পিছে।

অনেক রকম পিঠা হবে
তুমি এলে মজা হবে।

তুমি এলে ঘুরতে যাবো
সবাই মিলে ফুচকা খাবো।
চিঠি দিলাম পড়ে দেখো
আসতে হবে মনে রেখো ।

 

মাসুদা তোফা

সহযোগী অধ‌্যাপক

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com