মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

এবার কঙ্গনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

নাগরিক অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ৪২৯ বার পঠিত

অভিনেত্রী কঙ্গনা রানাউতের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল আন্ধেরির মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট। জাভেদ আখতারের মানহানির মামলার পরিপ্রেক্ষিতেই জামিন যোগ্য এই পরোয়ানা জারি করা হল কঙ্গনার বিরুদ্ধে। সমন জারি করা সত্ত্বেও আদালতে হাজির হননি বলিউড অভিনেত্রী। সেই কারণেই তাকে গ্রেপ্তারির নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। অভিনেত্রীর আইনজীবী জানিয়েছেন, বিষয়টি নিয়ে উচ্চতর আদালতের দ্বারস্থ হবেন তারা। ২৬শে মার্চ মামলার পরবর্তী দিন হিসেবে ধার্য করা হয়েছে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরই বলিউডের নেপোটিজম নিয়ে সরব হয়েছিলেন কঙ্গনা। করণ জোহর, আলিয়া ভাটদের পাশাপাশি জাভেদ আখতারের নাম নিয়েও মন্তব্য করেছিলেন তিনি।  স্বজনপোষণের অভিযোগ এনেছিলেন।হৃতিক রোশনের সঙ্গে সম্পর্ক থাকাকালীন নাকি জাভেদ তাঁকে বাড়িতে ডেকে হুমকি দিয়েছিলেন।                          এমন অভিযোগও করেছিলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল তার সেই বক্তব্য।  তার জেরেই  কঙ্গনার বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন বলিউডের বিখ্যাত গীতিকার, চিত্রনাট্যকার। সেই মামলার প্রেক্ষিতেই সোমবার অভিনেত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com