মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

চেক জালিয়াতিতে ফাঁসলেন আমিশা প্যাটেল

নাগরিক অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ৭০০ বার পঠিত
chack

আমিশা প্যাটেলের ফিল্মি ক্যারিয়ার এখন বিকেলের সূর্যের মত ডুবু ডুবু করছে। অনেক বছর হলো কোনও ছবিতে তাকে দেখা যায়নি। এখন তাকে দেখা যায় কেবল ইনস্টা পোস্টে। রোজই প্রায় একই রকমের পোস্ট! ছবি না করলেও ছবি করার ইচ্ছে ষোলোআনা নায়িকার। কয়েক বছর আগে একটা পার্টিতে অজয় কুমার সিং নামে একজন ভদ্রলোকের সঙ্গে আমিশার আলাপ হয়। কথা হয় আমিশার নতুন ছবির জন্য তিনি ইনভেস্ট করবেন। কথা মত অজয় সিং আমিশার অ্যাকাউন্টে ২.৫ কোটি টাকা পাঠান। কিন্তু ওই ছবি শেষমেশ আর হয় না। এমনকী আমিশা তাকে টাকাও ফেরৎ দেননি।কয়েক বছর ধরেই দু’জনের মধ্যে চাপা উত্তেজনা চলছিল। ছোট কোর্টে কেস ফাইলও করেছিলেন ওই ভদ্রলোক। কিন্তু কাজের কাজ কিছু হয়নি। শেষমেশ তিনি ঝাড়খন্ড হাই কোর্টে নায়িকার নামে মামলা করেন। অজয় সিং জানিয়েছেন যখনই উনি খবর পান ছবিটা হচ্ছে না, আমিশাকে উনি টাকা ফেরৎ দিতে বলেন। আমিশা কিছুদিন পর ওঁকে একটা চেক দেন বটে, কিন্তু সেই চেক বাউন্স করে। এতে আরও চটেছেন অজয় সিং।অজয় কুমারের করা মামলায় ঝাড়খন্ড হাই কোর্ট আমিশাকে দু’সপ্তাহ সময় দিয়েছে। এই সময়ের মধ্যে দুই পার্টিকেই সমস্ত লিখিত আবেদন জমা দিতে বলেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com