মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

প্রা‌ণের ভাষা — মাসুদা তোফা

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫৮০ বার পঠিত
মাসুদা তোফা, সহ‌যোগী অধ‌্যাপক

প্রাণের ভাষা 

অনাদরে অবহেলায় চলছে মায়ের ভাষা
লিখছি বানান যে যার মতন খেলছি যেনো পাশা।
সালাম বরকত রফিক জব্বার জীবন দিল আশায়
ভাষা হবে, বলবে কথা বাংলা মায়ের ভাষায়।

শিমুল পলাশ ফুলে হলো বর্ণমালার মালা
বায়ান্নতে রক্ত ঢেলে গাঁথলো ভাষার মালা।
শহিদদের সে রক্তের দামে বাংলা ভাষায় লিখি
ভালোবাসা কৃতজ্ঞতায় তাঁদের স্মরণ রাখি।

প্রাণের ভাষা পেলাম যখন রাখি তারে প্রাণে
বিশ্বজুড়ে আন্তর্জাতিক ভাষা দিবস মানে।
ভাষা এলো , স্বাধীন দেশের স্বপ্ন আশা এলো,
রক্তের দামে সোনার দেশের স্বপ্ন পূরণ হলো।

বিশ্ব সেরা হবে এদেশ স্বপ্ন শুধু দেখি
বুকের মাঝে এই ছবিটি সারাক্ষণই রাখি ।
বাংলা আমার প্রাণের ভাষা, প্রাণ জুড়ানো দেশটা
জনম জনম থাকুক মাগো ভালবাসার রেশটা
গর্ব যত ঋণ যে তত তোমার তরে আমার
বিপদ এলে রাখবো তোমায় বুক পকেটে জামার।

 

 

মাসুদা তোফা

সহ‌যোগী অধ‌্যাপক

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com