মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

পার্লা‌রের আড়া‌লে দেহ ব‌্যবসা – গ্রেফতার সংর‌ক্ষিত নারী কাউ‌ন্সিলর

আবদুর রহমান সাঈফ:
  • আপডেট টাইম : শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১
  • ৬১৮ বার পঠিত

বিউটি পার্লারের আড়ালে অসামাজিক কাজে বাধ্য করার মামলায় গাজীপুর সিটি করপোরেশনের সেই সংরক্ষিত নারী কাউন্সিলরকে গ্রেফতার করেছে র‍্যাব-১।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর দক্ষিণখান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন পোড়াবাড়ী র‍্যাব-১ ক্যাম্পের কমান্ডার আব্দুল্লাহ আল মামুন। এর আগে ১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার বাসন থানায় রোকসানা আহমেদ রোজীকে প্রধান আসামি করে মামলা করেন ভুক্তভোগী কিশোরী। এ ঘটনার পর থেকেই পলাতক ছিলেন তিনি। সিটি করপোরেশনের ১৬, ১৭, ১৮ নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর রোকসানা আহমেদ রোজী।
মোটা অঙ্কের বেতনের আশ্বাসে এক কিশোরীকে পার্লারের চাকরি দিয়েছিলেন গাজীপুর সিটি করপোরেশনের সংরক্ষিত কাউন্সিলর রোকসানা আহমেদ রোজী। পরে তাকে পার্লারে কাজের বদলে বিভিন্ন সময়ে পাঠানো হতো দেহ ব্যবসায়। অভিযোগ রয়েছে, ওই কাউন্সিলর তাকে জিম্মি করেই এ ব্যবসা করে আসছিলেন।
খবর পেয়ে সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতেই চান্দনা চৌরাস্তা এলাকায় অভিযুক্ত কাউন্সিলরের মালিনাকাধীন আনন্দ বিউটি পার্লার থেকে নির্যাতিতাকে উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বাসন থানায় রোজী, নুরুল হকের নাম উল্লেখসহ আরও ২ থেকে ৩ জনকে আসামি করে মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই কিশোরী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com