রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

শাহজালা‌লে ব্লেন্ডা‌রে লুকা‌নো আধা‌কে‌জি স্ব‌র্ণসহ গ্রেফতার ২

আবদুর রহমান সাঈফ:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৯৯ বার পঠিত
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ব্লেন্ডা‌রে লুকানো আধা কেজি সোনার বারসহ ২ জনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। বুধবার (১৭ ফেব্রুয়ারি) আনুমানিক আড়াইটার দিকে বিমানবন্ধরের পার্কিং থেকে তাদেরকে আটক করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন।
আটককৃতরা হলেন- শরীয়তপুর জেলার জাজিরা থানার মানিকনগর গ্রামের মান্নান খানের ছেলে আলমগীর হোসেন ও একই এলাকার  দাইমুদ্দিন খলিফারকান্দি গ্রামের আবুল হোসেনের ছেলে মো. আমির হোসেন।
পুলিশ জানায়, বুধবার বেলা আনুমানিক আড়াইটায় বিমানযোগে মালয়েশিয়া থেকে আগত যাত্রী মো. আলমগীর হোসেন (৩৭) এবং মো. আমির হোসেন (৩৬) মালামালের মধ্যে থাকা ৩টি বেন্ডার মেশিনের ভেতরে বিশেষ কৌশলে রাখা অবস্থায় ১০০ গ্রাম ওজনের ৫টি গোল্ডবার উদ্ধার করা হয়। এছাড়া আরও প্রায় ৫ ভরি স্বর্ণালংকার পাওয়া যায়। যার সর্বমোট বাজারমূল্য আনুমানিক ৩৩ লাখ টাকা। এছাড়া তাদের কাছ থেকে ১২ টা মোবাইলও উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা জানায়, দানেশ নামে এক মালয়েশিয়া প্রবাসী তাদের এই ব্লেন্ডার দেয়। তা দানেশের স্ত্রীর কাছে পৌঁছানোর কথা ছিল। দানেশের বাড়িও শরিয়তপুরের জাজিরায়।
আটককৃতদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনের চোরাচালানবিরোধী ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com