মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

জাতীয় প্রেসক্লা‌বে “ফেনী সাংবাদিক ফোরাম ঢাকা’র” রজতজয়ন্তী উৎসব

নাগ‌রিক ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ৬৭১ বার পঠিত

দিনব্যাপী নানা আয়োজনে পালিত হলো “ফেনী সাংবাদিক ফোরাম ঢাকার” রজতজয়ন্তী উৎসব। বুধবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠান পরিণত হয় ফেনীর বিশিষ্টজনদের এক মিলনমেলায়। দুই পর্বের অনুষ্ঠানে প্রথমে ছিল আলোচনা সভা, স্মৃতিচারণ ও সম্মাননা স্মারক প্রদান। দ্বিতীয় পর্বে ছিল জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান।

ফেনী সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি কাজী তানভীর আলাদিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ ভূইয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও ডেইলি অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-৩ আসনের সংসদ সদস্য লে: জেনারেল অব. মাসুদ উদ্দিন চৌধুরী, এফবিসিসিআই এর সাবেক সভাপতি এম এ কাশেম, ঢাবির শিক্ষক অধ্যাপক আবু আহমেদ, সিপিডির ফেলো ড. মোস্তাফিজুর রহমান, প্রবীণ কবি এরশাদ মজুমদার, কবি কাজী রফিক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম আবদুল্লাহ, মহাসচিব নুরুল আমিন রোকন, জাতীয় প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য আইয়ুব ভূইয়া, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু ও অপর অংশের সাধারণ সম্পাদক মো: শহিদুল ইসলাম, কবি জাকির আবু জাফর।
রজতজয়ন্তী অনুষ্ঠানে ফেনীর খ্যাতিমান আট সাংবাদিককে মরণোত্তর সম্মাননা স্মারক প্রদান করা হয়। তারা হলেন- আবদুস সালাম, শহীদ শহীদুল্লাহ কায়সার, এ বি এম মুসা, গিয়াস কামাল চৌধুরী, ফেরদৌস আহমেদ কোরেশী, মোয়াজ্জেম হোসেন ও খন্দকার মোজাম্মেল হক।  উল্লেখ্য অনুষ্ঠানে মোট ৫১জনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com