সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

ডিএম‌পির অ‌ভিযা‌নে ২৬ কে‌জি গাঁজা উদ্ধার গ্রেফতার ৯

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৬০ বার পঠিত

রাজধানীর শেরেবাংলা নগর থানা ও সাভার থানা এলাকায় অভিযান চালিয়ে ৯ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগের একটি টিম।

গ্রেফতারকৃতরা হলো-মোঃ ফয়সাল হোসেন ওরফে দিপু (২৩), মোঃ বক্কর (৩৩), মোঃ আনোয়ার হোসেন (৩৫), মোছাঃ শাহিনুর আক্তার (৪০), মোঃ নুর হোসেন (২৫), মোছাঃ সাবিনা বেগম (৪০), মোঃ মুক্তার হোসেন (৩৮), মোঃ মোস্তাফিজুর রহমান(২৮) ও মোঃ তোফাজ্জল হোসেন (৪৫)।

গোয়েন্দা উত্তরা বিভাগের সহকারী পুলিশ কমিশনার শাহিদুল ইসলাম জানান , সোমবার (১৫ ফেব্রুয়ারি, ২০২১) বিকাল ০৪.১০ টায় শেরেবাংলা নগর থানার শ্যামলী এলাকা হতে ০৫ জনকে গ্রেফতার করে অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রন টিম। এ সময় তাদের হেফাজত থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতাকৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে একই দিন ঢাকা জেলার সাভার থানার গান্ধারিয়া গ্রামে অভিযান চালিয়ে ১১ কেজি গাঁজাসহ আরো ০৪ জনকে গ্রেফতার করা হয়।

তিনি আরো বলেন, গ্রেফতারকৃতরা দেশের সীমান্তবর্তী জেলা কুমিল্লা থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানী ও আশপাশ এলাকার বিভিন্ন মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রি করতো।এ সংক্রান্তে গ্রেফতাকৃতদের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা রুজু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com