বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

‌বিমানবন্দর সড়‌কের পা‌শে ফে‌লে যাওয়া নবজাতক উদ্ধার

আবদুর রহমান সাঈফ:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৬৯ বার পঠিত

ঢাকা বিমানবন্দর সড়কের পাশ থেকে একটি মেয়ে নবজাতককে উদ্ধার করা হয়েছে। বর্তমানে শিশুটি ঢাকা মেডিকেলে ভর্তি আছে। শিশুটি সুস্থ আছে বলে জানিয়েছেন চিকিৎসক। কে বা কারা ফেলে গেছে একদিন বয়সী শিশুটিকে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকালের দিকে ঘটনাটি ঘটেছে। রাজধানীর বিমানবন্দর সড়কের পাশের একটি ঝোপে ফুটফুটে এ নবজাতকটি ফেলে যায় কে বা কারা। কচি কণ্ঠের কান্না শুনে এগিয়ে আসে অনেকেই। এসময় একদিন বয়সী বাচ্চাটিকে পরম যত্নে কোলে তুলে নেন বিমানের বলাকা অফিসের পরিচ্ছন্নতাকর্মী জোহরা আক্তার নামে এক নারী। পরে পুলিশকে খবর দেন তিনি, স্বামীর সহায়তায় বাচ্চাটিকে নিয়ে আসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।বাচ্চাটি এখন সুস্থ তবে, দীর্ঘক্ষণ পড়ে থাকার কারণে পিঁপড়া আর পোকা মাকড়ে কামড়ের দাগ শরীর জুড়ে রয়েছে। ঢাকা মেডিকেলই আপাতত ঠিকানা হতভাগা এ নবজাতকটির।
উদ্ধারকারী জহুরা ও মাসুদ দম্পতিও নিঃসন্তান। বাচ্চাটির দায়িত্ব নিতে আগ্রহী তারা। চিকিৎসা শেষে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে জানিয়েছে পুলিশ। ঢাকা মেডিকেলের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেন।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com