বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

রাজধানী‌তে ৩৬ কে‌জি গাঁজাসহ আটক ১

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৭৮ বার পঠিত

রাজধানীর শাহবাগ থানা এলাকা থেকে গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা সাইবার এন্ড স্পেশাল ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।

গ্রেফতারকৃতের নাম- মোঃ সেলিম শিকদার ওরফে ঠুলি সেলিম (৩৫)। এ সময় তার হেফাজত থেকে ৩৬ কেজি গাঁজা উদ্ধার ও মাদক পরিবহনে ব্যবহৃত ১টি পিকআপ জব্দ করা হয়।

ওয়েব বেজড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আশরাফউল্লাহ জানান, রোববার (১৪ ফেব্রুয়ারি, ২০২১) দুপুর ০২.২০ টায় শাহবাগ থানার এশিয়াটিক সোসাইটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে গোয়েন্দা সাইবার এন্ড স্পেশাল ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ওয়েব বেজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম।

তিনি বলেন, গ্রেফতারকৃত দেশের সীমান্তবর্তী জেলা কুমিল্লা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকায় নিয়ে আসতো। এরপর রাজধানী ও আশপাশ এলাকার বিভিন্ন মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রি করতো। এ সংক্রান্তে গ্রেফতাকৃতের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা রুজু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com